শিরোনাম:
●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
রাঙামাটি, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২২ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » আত্রাইয়ে শিলা বৃষ্টি : বোরো ধান ও রবি শস্য নিয়ে শঙ্কিত কৃষক
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » আত্রাইয়ে শিলা বৃষ্টি : বোরো ধান ও রবি শস্য নিয়ে শঙ্কিত কৃষক
শনিবার ● ২২ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে শিলা বৃষ্টি : বোরো ধান ও রবি শস্য নিয়ে শঙ্কিত কৃষক

---নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: (৯ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৭মি.) নওগাঁর আত্রাইয়ে গত কয়েক দিনের টানা বৃষ্টি ও মাঝে মধ্যে শিলা বৃষ্টির ফলে বোরো ধান ও রবি শস্যের ব্যাপক ক্ষতি ও ফলন বিপর্যয়ের আশংকা দেখা দিয়েছে। ফলে বোরো ও রবি শস্য নিয়ে শঙ্কিত উপজেলার কৃষকেরা। বিশেষ করে প্রান্তিক মাঠ পর্যায়ে জিরা জাতের ধান লম্বা হওয়ার কারণে বৃষ্টি আর বাতাসে ধানের গাছ গুলো পড়ে গিয়ে মাটি আর পানিতে একাকার হয়ে গেছে। জমিতে বৃষ্টির পানি জমে যাওয়ার কারণে ফলন বিপর্যয়ের আশংকা রয়েছে। স্থাণীয় কৃষি বিভাগের কর্তা ব্যক্তিরা বলছে বৃষ্টিপাতের কারণে বেশকিছু ধান মাটিতে শুয়ে পড়লেও তেমন কোন ক্ষতি হওয়ার সম্ভবনা নেই। চলতি মৌসুমে কৃষকরা ইরি-বোরো ধানের ভাল ফলনের বুকভরা আশা করলেও গত কয়েক দিনের কালবৈশাখী ঝড়, আংশিক শীলা বৃষ্টি আর মসুল ধারে বৃষ্টিপাতের কারণে ধানের ক্ষতি হওয়ায় আশানুরুপ ফলন নিয়ে চাষিরা শংকায় পড়েছে। কৃষি বিভাগের পরামর্শে আধুনিক পদ্ধতিতে আত্রাই উপজেলায় বোরো ধানের চাষ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আবাদ হয়েছে।
আত্রাই উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরে উপজেলার ৮টি ইউনিয়নে ১৯ হাজার ৮ শ’ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও তার চেয়ে বেশি জমিতে ইরি-বোরো ধানের চাষ হয়েছে। গত কয়েক দিনের কালবৈশাখী ঝড় ও মসুলধারে বৃষ্টির কারণে সকল জাতের ধানের ফলন বিপর্যয়ের আশংকা দেখা দিয়েছে।
উপজেলার শাহাগোলা গ্রামের কৃষক মো. আজাদ সরদার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, আমি চলতি বোরো মৌসুমে ১২ বিঘা জমিতে ধান রোপণ করেছি। গত কয়েক দিনের ঝড় ও বৃষ্টিপাতে আমার দশ বিঘা জমির ধান মাটিতে পড়ে গেছে ও জমি থেকে পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় ধানের ব্যাপক ক্ষতি হবে। তাই এবছর ফলন বিপর্যয়ের শংকায় আছি।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কে এম কাউছার হোসেন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, আমি নিজে মাঠ পর্যায়ে গিয়ে ঘুরে দেখেছি এবং আমার অধিদপ্তরের লোকজন নিয়মিত মাঠ পরিদর্শন করছে। গত কয়েক দিনের ঝড়ে ধানের বেশকিছু অধাপাকা ধান শুয়ে পড়েছে। দুই তিন দিন রোদ হলে ধানের তেমন কোন ক্ষতি হবে না। এনিয়ে মাঠ পর্যায়ের কৃষকদের আতংকিত হওয়ার কিছু নেই। ইতিমধ্যেই ধান পাকা শুরু হয়েছে, কয়েক দিনের মধ্যেই আংশিক ধান কাটা মাড়াই শুরু হবে। চলতি বোরো মৌসুমে ভাল ফলনের সম্ভবনা রয়েছে।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)