মঙ্গলবার ● ২৫ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » সিলেটে বন্যায় সাড়ে তিন লক্ষাধিক কৃষকের মাথায় হাত
সিলেটে বন্যায় সাড়ে তিন লক্ষাধিক কৃষকের মাথায় হাত
হাফিজুল ইসলাম লস্কর,সিলেট প্রতিনিধি :: (১২ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৪৬মি.) সিলেট বিভাগে অসময়ে বন্যার হানায় তলিয়ে গেছে প্রান্তিক কৃষকের হাজার হাজার হেক্ট্রর কৃষি জমি। বেরো ফসল ও অন্যান্য আবাদী জমির ফসল হারিয়ে নিঃস্ব কৃষকের মাথায় হাত।
ক্ষতিগ্রস্থ হয়েছেন সিলেট বিভাগের চার জেলার প্রায় সাড়ে ৩ লক্ষ কৃষক। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ কৃষকের সুনামগঞ্জ জেলায়। ১ লাখ ৭১ হাজার ৮৭০ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া, সিলেটে ১ লাখ ৩ হাজার ১০৪ জন, মৌলভীবাজারে ৩০ হাজার ৮২৮ জন এবং হবিগঞ্জে ৩৫ হাজার ২১১ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
কৃষি বিভাগ সুত্রে আরো জানাযায় , ২৩ এপ্রিল পর্যন্ত ১ লাখ ১৩ হাজার ৬৭২ হেক্টর জমির বোরো ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জ জেলায় ৫৭ হাজার ২৮৯ হেক্টর, সিলেট জেলায় ৩৪ হাজার ৩৭৯ হেক্টর, মৌলভীবাজার জেলায় ১০ হাজার ২৭৭ হেক্টর এবং হবিগঞ্জ জেলায় ১১ হাজার ৭৩৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক ড. মামুনুর রশীদ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান ক্ষয়-ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে।





মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি
ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা
কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় : উপযুক্ত দাম নাই
চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের
খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা