শুক্রবার ● ২৮ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » অপরাধ » কালিয়াকৈর স্কুলছাত্র নিখোঁজ
কালিয়াকৈর স্কুলছাত্র নিখোঁজ
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৫ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৩মি.) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাঝুখান এলাকা থেকে চতুর্থ শ্রেণির এক ছাত্র ১০দিন ধরে নিখোঁজ রয়েছে।
২৮ এপ্রিল শুক্রবার পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ স্কুলছাত্র হলো কালিয়াকৈর উপজেলার মাঝুখান গ্রামের আবদুল গনি খাঁনের ছেলে সোহাগ হোসেন (১৪)। সে মাঝুখান মডেল পাবলিক স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র।
স্কুলছাত্রের পরিবার ও পুলিশ জানায়, উপজেলার মাঝুখান মডেল পাবলিক স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র সোহাগ হোসেন গত ১৮ এপ্রিল সকালে স্কুলের যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়।
কিন্তু স্কুল শেষ হয়ে গেলেও সে আর বাড়ি ফিরে আসেনি। ওদিনই রাতে তার যাওয়ার সম্ভাব্য সব আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরদিন গত ১৯ এপ্রিল স্কুল ছাত্রের বাবা কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজের দশ দিন হলেও শুক্রবার সকাল পর্যন্ত তাকে না পেয়ে হতাশায় রয়েছেন তার পরিবারের সদস্যরা।
কালিয়াকৈর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সানোয়ার জাহান বলেন, সবগুলো থানায় বার্তা পাঠানো হয়েছে। এছাড়া বিভিন্ন সোসের্র মাধ্যমে স্কুলছাত্রকে খোঁজার চেষ্টা করা হচ্ছে।
কেউ তার সন্ধান পেলে কালিয়াকৈর থানায় যোগাযোগের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)