বুধবার ● ৩ মে ২০১৭
প্রথম পাতা » নওগাঁ » পরিত্যক্ত পানির পাইপে পড়ে শিশু রাকিবের মৃত্যু
পরিত্যক্ত পানির পাইপে পড়ে শিশু রাকিবের মৃত্যু
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: (২০ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ৩.১০মি.) নওগাঁর আত্রাইয়ে পরিত্যক্ত গভীর নলকুপের গর্তে পড়ে মো. রাকিব (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ৩মে বুধবার সকালে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের জামগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশু রাকিব উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের জামগ্রাম গ্রামের মো. সিদ্দিকুর রহমানের পূত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে শিশু রাকিব তার বাবার সাথে মাঠে ধান কাটা দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়। তার বাবার ধান কাটার এক পর্যায়ে পাশের জমির পরিত্যক্ত গভীর নলকুপের গর্তের মধ্যে থেকে শিশু রাকিবের কান্নার আওয়াজ শুনতে পেয়ে ছুটে এসে দেখে রাকিব গর্তে পড়েছে। সাথে সাথে তার বাবা সিদ্দিকুর রহমান ও স্থানীয়রা শিশু রাকিবকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে আত্রাই ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল থেকে শিশু রাকিবকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।





আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা
আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী
আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু