শিরোনাম:
●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
রাঙামাটি, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৫ মে ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বিএনপির প্রতিনিধি সভা
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বিএনপির প্রতিনিধি সভা
শুক্রবার ● ৫ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে বিএনপির প্রতিনিধি সভা

---মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (২২ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংরাদেশ সময় দুপুর ১.২৫মি.) বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, খালেদা জিয়ার বিরুদ্ধে এ পর্যন্ত ৪৭টি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। খালেদা জিয়া যখন বালির ট্রাক দ্বারা তার কার্যালয়ে অবরুদ্ধ সে সময়ে দারুস সালাম থানায় যে মামলা হয়েছে তাতেও খালেদা জিয়াকে আসামি করে চার্জশিট দেওয়া হয়েছে। দেশে আইনের শাসন বলতে কিছু নেই।

তিনি ৪ মে বৃহস্পতিবার দুপুরে গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে গাজীপুর জেলা বিএনপি আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এমএ মান্নান। জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইদুল আলম বাবুলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার, কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, সালাহ উদ্দিন সরকার, হুমায়ুন কবীর খান, মজিবুর রহমান, ডা. মাজহারুল আলম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শিল্পপতি মো. সোহরাব উদ্দিন, বিএনপি নেতা আজিজুর রহমান পেরা, ইজাদুর রহমান মিলন, ড. শহিদুজ্জামান, আহমদ আলী রুশদী, সাখাওয়াত হোসেন সবুজ, হান্নান মিয়া হান্নু, সৈয়দ হাসান সোহেল, হুমায়ুন কবীর রাজুসহ প্রায় ৭০ জন নেতাকর্মী।

প্রতিনিধি সভায় গাজীপুর জেলার প্রতিটি উপজেলা ও ইউনিট থেকে প্রতিনিধিরা যোগ দেন। এক পর্যায়ে প্রতিনিধি সভাটি জনসভায় রূপ নেয়।

সকাল সাড়ে ১০টা থেকে কোনো প্রকার বিরতি ছাড়াই বিকাল তিনটা পর্যন্ত এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

সভায় আগামী দিনের আন্দোলন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং দ্রুততম সময়ে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো পুনর্গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়।

আগামী দুই মাসে মধ্যে গাজীপুর জেলা, মহানগর এবং অঙ্গসংগঠনগুলোর কমিটিসমূহ গঠন করা হবে বলে জানানো হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)