শনিবার ● ৬ মে ২০১৭
প্রথম পাতা » শিরোনাম » রাইস মিলে শাড়ি পেঁচিয়ে মহিলার মৃত্যু
রাইস মিলে শাড়ি পেঁচিয়ে মহিলার মৃত্যু
সিলেট প্রতিনিধি :: (২৩ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৪৮মি.) সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মনোয়ারা বেগম নামীয় এক মহিলার অসাবধানতায় ধান ভাঙানোর মেশিনের বেল্টে পরনের শাড়ি পেঁচিয়ে গিয়ে মৃত্যু হয়েছে।
দুর্ঘটনায় নিহত মনোয়ারা বেগম (৬৫) গোয়াইনঘাট উপজেলার মুসলিম নগর গ্রামের ইসমাইল মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ মে শুক্রবার সকালে বাড়ির পাশের মিলে ধান ভাঙাতে নিয়ে যান মনোয়ারা। এসময় অসাবধানতাবশত তাঁর পরনের শাড়ির আঁচল মিলের বেল্টের সাথে পেঁচিয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানার এসআই সমিরন চন্দ্র দাস ঘটনাস্থল পরিদর্শন ও লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান