শিরোনাম:
●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা ●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০ ●   গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ ●   ঝালকাঠিতে মহান মে দিবস পালিত ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
রাঙামাটি, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১১ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » স্বাধীনতার ৪৪ বছরেও শহীদ মুক্তিযোদ্ধার নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়নি
প্রথম পাতা » জাতীয় » স্বাধীনতার ৪৪ বছরেও শহীদ মুক্তিযোদ্ধার নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়নি
বুধবার ● ১১ নভেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্বাধীনতার ৪৪ বছরেও শহীদ মুক্তিযোদ্ধার নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়নি

---

তামিমুল ইসলাম তামিম,ঈশ্বরদী প্রতিনিধি :: দেশ স্বাধীনের ৪৪ বছরেও ঈশ্বরদীর শহীদ মুক্তিযোদ্ধা ডা. রফিউদ্দিনের নাম শহীদ মুক্তিযোদ্ধা হিসাবে তালিকায় অন্তর্ভক্ত হয়নি ৷ ফলে তাঁর বৃদ্ধ স্ত্রী টুনা বেগম (৮০) ছেলে-মেয়েদের নিয়ে নানা কষ্টে দিন যাপন করলেও সরকারি সুযোগ সুবিধা প্রাপ্তি থেকে বঞ্চিত রয়েছেন ৷ মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বরাবর স্ত্রী টুনা বেগমের লেখা আবেদন পত্র সূত্রে এসব তথ্য জানা গেছে ৷
সূত্র মতে, ৪৪ বছর পূর্বে দেশ স্বাধীনের জন্য মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ঈশ্বরদী পিয়ারাখালীর মৃত মজিম উদ্দিনের ছেলে ডা. রফিউদ্দিন সক্রিয় ভাবে পাকবাহিনীর বিরুদ্ধে মুজিব বাহিনীর অধীনে ৭ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশ নেন ৷ ১৯৭১ সালের ১২ এপ্রিল পাকবাহিনীর আক্রমন প্রতিরোধ করতে গিয়ে সম্মুখ যুদ্ধে পাকবাহিনীর গুলিতে শহীদ হন ৷ এর পর থেকেই শহীদ ডা. রফিউদ্দিনের পরিবারে নেমে আসে আর্থিক অনটন ৷ পরিবারের এক মাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুর ফলে স্ত্রী টুনা বেগম পাঁচ ছেলে মেয়েকে নিয়ে পড়েন অভাবের অথৈই সাগরে ৷ এভাবে পার হয়ে গেছে স্বাধীনতার ৪৪ বছর ৷ বৃদ্ধ টুনা বেগম দ্বারে দ্বারে ঘুরেও তার স্বামী শহীদ ডা. রফিউদ্দিনের নাম শহীদ মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভক্ত করতে পারেন নি ৷ যদিও নিযম অনুযায়ি স্থানীয় এমপি ও বর্তমান ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ, স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের বর্তমান ও সাবেক কমান্ডারদের মধ্যে আব্দুর রাজ্জাক, আতিয়ার রহমান, আনিসুর রহমান এবং ঈশ্বরদী পৌর মেয়র মকলেছুর রহমান বাবলু টুনা বেগমকে তার স্বামী ডা. রফিউদ্দিন মুক্তিযোদ্ধা হিসাবে পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে অংশ গ্রহন কালে পাকবাহিনীর গুলিতে শহীদ হয়েছেন মর্মে পৃথক প্রত্যায়ন পত্র দিয়েছেন ৷ শহীদ মুক্তিযোদ্ধা তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য পৃথক অনলাইন ডাটাবেজ পূরন করেও আবেদন করা হয়েছে ৷ যার সিরিয়াল নং-(ফম১০০০৫২)৷ এরপরও শহীদ মুক্তিযোদ্ধা ডা. রফিউদ্দিনের নাম শহীদ মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভক্ত হয়নি ৷
শহীদ মুক্তিযোদ্ধা ডা. রফিউদ্দিনের স্ত্রী টুনা বেগম সাংবাদিকদের জানান, দেশ মাতৃকা রক্ষায় আমার স্বামী শহীদ হয়েছেন ৷ এরপর থেকেই আমি ছেলে মেয়েদের নিয়ে অনেক কষ্টে দিন যাপন করে যাচ্ছি৷ আমি চাই মৃত্যুর পূর্ব মূহূর্তে আমার স্বামীকে শহীদ মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করে সরকারি ভাবে স্বীকৃতি প্রদান করা হোক ৷ এটি আমার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন নারী হিসেবে এই স্বীকৃতি পেলে আমি মৃত্যুযর পরও আত্বতৃপ্তি পাবো ৷ প্রশাসনের কর্তৃক ব্যক্তিদের সহায়তা কামনা করে তিনি আরও জানান, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামীলীগ সরকার প্রধান ও বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকায় তার স্বামী ডা. রফিউদ্দিনের নাম শহীদ মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত হবে বলেও তিনি বিশ্বাস করেন ৷  আপলোড : ১১ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত





জাতীয় এর আরও খবর

বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর

আর্কাইভ