শনিবার ● ১৩ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে জঙ্গি ও মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান
গাজীপুরে জঙ্গি ও মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩০ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০৪মি.) গাজীপুরের কালিয়াকৈরে ৩৩টি স্থানে একযোগে জঙ্গি, মাদক ও সন্ত্রাসবিরোধী ‘সাঁড়াশি অভিযান’ পরিচালনা করেছে গাজীপুর জেলা পুলিশ। এসব স্থানে ৩৩টি ভাগে বিভক্ত করে জেলা পুলিশের পাঁচশত সদস্য এ অভিযানে অংশ নিয়েছে এবং সন্ধ্যা পর্যন্ত অভিযান চলবে।
১৩ মে শনিবার দুপুর আড়াইটা থেকে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমান। কালিয়াকৈরের মৌচাক স্কাউট প্রশিক্ষন কেন্দ্রে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, শিল্প এলাকায় অবস্থান করে জঙ্গি এবং সন্ত্রাসীরা যাতে কোন প্রকার অপতৎরপতা চালাতে না পারে সেজন্য এ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে।
পুলিশের ৫ শতাধিক সদস্য ৩৩টি স্থানে ব্লক রেইট দিয়ে এ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযানে বাড়িওয়ালাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের ভাড়াটিয়াদের সম্পর্কে তথ্য প্রদানের জন্য ফরম বিতরন করা হচ্ছে।
এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ও মো. গোলাম সবুর, কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোতালেব মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন