শুক্রবার ● ১৯ মে ২০১৭
প্রথম পাতা » শিরোনাম » ২২ মে বিয়ানীবাজার পৌরসভার নবনির্বাচিতদের শপথ অনুষ্ঠান
২২ মে বিয়ানীবাজার পৌরসভার নবনির্বাচিতদের শপথ অনুষ্ঠান
সিলেট প্রতিনিধি :: (৫ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১০মি.) সিলেটের বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে নবনির্বাচিত মেয়র মো. আব্দুস শুকুর ও সকল কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান ২২ মে সোমবার বিকেল সাড়ে ৩টায় সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
শপথবাক্য পাঠ করাবেন বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম।
গত মঙ্গলবার বেসরকারিভাবে নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের নামে ‘বাংলাদেশ গেজেট’ প্রকাশিত হয়েছে। ১৭ মে বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারি সচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত গেজেট বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে গেজেটের কপি হাতে পেয়ে ১৮ মে বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত মেয়র ও আওয়ামী লীগ নেতা মো. আব্দুস শুকুর।
এ সময় তাঁর সাথে ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক জিএস যুক্তরাষ্ট্র প্রবাসী মো. ফারুকুল হক প্রমুখ।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু একটি কেন্দ্রে বিশৃঙ্খলা হওয়ায় নির্বাচন কমিশন ভোট গণনা স্থগিত ঘোষণা করে।
পরে গত ৮ মে কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুনঃভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোট শেষে পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ মনির হোসেন বেসরকারিভাবে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. আব্দুস শুকুরকে (৫০৮২) মেয়র নির্বাচিত ঘোষণা করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি’র প্রার্থী আবু নাসের পিন্টু ৩৮৯২ ভোট পান।





পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা
গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা
কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক
রাবিপ্রবি’র উপাচার্য এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে ২১ জন শিক্ষক নিয়োগের অভিযোগ
রাঙামাটি-২৯৯ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর ভূমিকা রহস্যজনক : জুঁই চাকমা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আয়োজনে রাঙামাটিতে বেগম খালেদা জিয়া’র শোক সভা
রাঙামাটি জেলাবাসির সুখ-শান্তি কামনায় রাজবন বিহারে জুঁই চাকমা পূণ্যানুষ্ঠান
রাজনৈতিক সংশ্লিষ্টতা বিবেচনায় না নিয়ে দূর্বৃত্ত সন্ত্রাসীসের বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিন
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা