সোমবার ● ২২ মে ২০১৭
প্রথম পাতা » ময়মনসিংহ » ময়মনসিংহে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
ময়মনসিংহে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
ময়মনসিংহ অফিস :: (৮ জৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১০মি.) ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম সোহাগের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী মানববন্ধন করেছে ।
২২ মে সোমবার দুপুরের দিকে ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কের রহমতপুর বাইপাস এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সদর উপজেলার ৭নং ওয়ার্ড ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য মজিবুর রহমান মনির, সংরক্ষিত ইউপি সদস্য জরিনা আক্তার ও শাপলা আক্তার মুন্নি, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক আবুল হাসান মুক্তা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা চেয়ারম্যানের উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বলেন, দ্রুত এই হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।
প্রসঙ্গতঃ গত ৮ মে বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে বাড়ি যাওয়ার পথে সন্ত্রাসীরা কুপিয়ে আহত করে স্থানীয় চেয়ারম্যান খাইরুল আলম সোহাগকে।





ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ
ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক
১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ
ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে
ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা