শিরোনাম:
●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
রাঙামাটি, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৪ মে ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে প্রবাসী মোহাম্মদ ইকবাল হোসেন এর মহৎ উদ্যোগ
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে প্রবাসী মোহাম্মদ ইকবাল হোসেন এর মহৎ উদ্যোগ
বুধবার ● ২৪ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙ্গুনিয়াতে প্রবাসী মোহাম্মদ ইকবাল হোসেন এর মহৎ উদ্যোগ

---রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (১০ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ৪.৪০মি.) রাঙ্গুনিয়া প্রবাসী মোহাম্মদ ইকবাল হোসেনের সহযোগীতায় উপজেলার পৌরসভার দক্ষিণ নোয়াগাঁও ফকিরখীলের জেলেপাড়ার জীবন জীবিকায় পরিবর্তন এসেছে। পূর্বে খাবার পানি পেতে তাদের অনেক কষ্ট পেতে হতো। দীর্ঘ পথ পারি দিয়ে তাদের কষ্ট করে পানি সংগ্রহ করে আনতে হতো। কিন্তু এই প্রবাসীর মহৎ উদ্যোগে গভীর নলকূপে সুপেয় পানি পেল জেলেপাড়ার অর্ধশতাধিক পরিবারের মানুষ। এভাবে প্রবাসী ইকবালের মহৎ উদ্যোগে রাঙ্গুনিয়া সহ আশ পাশের বিভিন্ন এলাকায় ২ শতাধিক নলকূপ স্থাপিত হয়েছে।

জানা যায়, উপজেলার পৌরসভার ফকিরখীলের জেলেপাড়ার মানুষ অত্যন্ত হতদরিদ্র। এই এলাকার অর্ধশতাধিক পরিবারের মানুষের সুপেয় পানির অভাব দীর্ঘদিনের। সুপেয় পানি পেতে তাদের পাশ্ববর্তী কর্ণফুলী নদী থেকে পানি সংগ্রহ করে তা ফুটিয়ে কিংবা দূরের এলাকা থেকে পানি নিয়ে খেতে হতো। এভাবে সামান্য সুপেয় পানির অভাবে তাদের জীবন জীবিকায় গভীর সংকটে ছিলো। কিন্তু তাদের এই সমস্যার সমাধানে এগিয়ে এলেন উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সাহেব নগর এলাকার সৌদিয়া প্রবাসী মোহাম্মদ ইকবাল হোসেন। তিনি তার এককব্যক্তি উদ্যোগে হতদরিদ্র জেলে পাড়া এলাকায় প্রায় অর্ধলক্ষাধিক টাকা ব্যয়ে একটি গভীর নলকূপ বসিয়ে দিলেন। এতে এলাকার মানুষের জীবন জীবিকায় পরিবর্তন এসেছে। এখন তাদের নদীর পানি ফুটিয়ে কিংবা দূর থেকে পানি এনে খেতে হয় না। নিজস্ব নলকূপেই এখন তাদের সুপেয় পানির অভাব দূর হয়েছে। এভাবে প্রবাসী ইকবালের আর্থিক অনুদানে রাঙ্গুনিয়ার ইসলামপুর, রাজানগর, দক্ষিণ রাজানগর, রাউজান ও রাঙামাটি জেলার কাউখালী উপজেলা এলাকায় প্রায় ২ শতাধিক নলকূপ স্থাপিত হয়েছে।

এছাড়াও এসব এলাকার বিভিন্ন মসজিদ-মাদ্রাসা, সামাজিক ও বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানে তার আর্থিক অনুদান প্রদান অব্যহত রয়েছে। জেলেপাড়া এলাকার কাওয়াল শিল্পী উত্তম কুমার কুমার দাশ জানান, ‘নলকূপ পেয়ে অত্র এলাকার মানুষের জীবন জীবিকায় পরিবর্তন এসেছে। নদীর পানি কিংবা দূরের নলকূপের উপর এখন আমাদের নির্ভর করতে হয় না। আমরা নিজেদের নলকূপেই এখন আমরা আমাদের পানির অভাব মিটাতে পারছি।

এভাবে এলাকার সমস্যা সমাধানে প্রবাসী ইকবালের মতো সকলে যদি এগিয়ে আসে তবে সুখের জনপদে পরিণত হবে আমাদের রাঙ্গুনিয়া।’প্রবাসী মো. ইকবাল হোসেন ২৪ মে বুধবার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ‘মানবতার সেবায় এগিয়ে আসার শিক্ষা আমার পারিবারিক ভাবেই প্রাপ্ত। তিনি বলেন আমার বাবা মারা যাওয়ার পর আমার বড় ভাই মরহুম শহীদ জিল্লুর রহমান ভান্ডারী বাবার মতো করে আমাদের আগলে রেখেছিলেন। কিন্তু সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে হত্যার পর মাথার উপর থেকে ছায়া সড়ে গেলেও তাদের দেওয়া শিক্ষাকেই আকড়ে এখনও মানুষের দুর্দিনে পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি’।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)