বুধবার ● ২৪ মে ২০১৭
প্রথম পাতা » শিরোনাম » ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ
ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ
হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি :: (১০ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৮মি.) দিরাই থেকে ইদু মিয়ার পাঠানো ছবি ও সুত্রের ভিত্তিতে, আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছেন এক মহৎ হৃদয় পিতাম্বর পুর নিবাসী মরহুম হানিফ উল্লার ছেলে লন্ডন প্রবাসী মো. আব্দুল কাদির মিয়া।
অতি বৃষ্টি ও পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্থ এবং অসহায় মানুষের কষ্ট কিছুটা লাগবের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অসহায়দের মাঝে বিতরন করেছেন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী চাল ও নগদ টাকা।
২৪ মে বুধবার লন্ডন প্রবাসী আঃ কাদিরের চাচতো ভাই ৯নং কুলঞ্জ ইউপির পিতাম্বরপুর গ্রামের ছুফি মিয়া’র নিজ বাড়ীর প্রঙ্গনে এক ঘরোয়া অনুষ্টানের মাধ্যমে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণী ঘরোয়া সভায় সমাজসেবী লন্ডন প্রবাসী আব্দুল কাদিরের চাচাতো ভাই মো. আনোয়ার মিয়ার পরিচলনায় এক সংক্ষিপ্ত বক্তব্যে ছুফি মিয়া বলেন, আমার চাচাতো ভাই লন্ডন প্রবাসী আব্দুল কাদির আপনাদের এই বিপদের সময় আপনাদের সহমর্মি হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আপনারা সবাই তাহার জন্য দোয়া করবেন। যাতে তিনি ভবিষ্যতে আরো বেশি আপনাদের সহযোগিতা করতে পারেন।
সেই সাথে অত্র এলাকার প্রবাসী ভাই বন্ধুরা আমি আপনাদের আহবান জানাচ্ছি আপনারা গরীব অসহায় মানুষের পাশে দাড়ান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী আব্দুল কাদিরের চাচাতো ভাই মো. উছমান গনী, পিতাম্বরপুরের বিশিষ্ট মুরুব্বী মো. আব্দুরুফ ও মো. মাসুক মিয়া প্রমুখ।





পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন