শিরোনাম:
●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটি, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৫ মে ২০১৭
প্রথম পাতা » কৃষি » গুচ্ছগ্রাম কার্ডধারীদের রেশন যথাযথ বিতরণের দাবী
প্রথম পাতা » কৃষি » গুচ্ছগ্রাম কার্ডধারীদের রেশন যথাযথ বিতরণের দাবী
বৃহস্পতিবার ● ২৫ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গুচ্ছগ্রাম কার্ডধারীদের রেশন যথাযথ বিতরণের দাবী

---

মাটিরাঙ্গা প্রতিনিধি :: (১১ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৫৭মি.) খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা সদরসহ উপজেলার প্রতিটি ইউনিয়নের বাজার গুলোতে চালের দাম ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার খবর পাওয়া গেছে। গত প্রায় মাস খানেক থেকে কেজি প্রতি অন্তত ২/৪ টাকা বৃদ্ধি পেয়েছে। এভাবে চালের মূল্য বৃদ্ধি পেতে থাকলে আসছে রমজানে এর প্রভাব পড়বে খেটে খাওয়া মানুষের দৈনন্দিন জীবনে। সারাদিনের পরিশ্রমের অর্জিত টাকা যদি শুধুমাত্র চাল কিনতেই শেষ হয়ে যায়,তাহলে-মাছ,তরকারীসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিভাবে কিনবেন ঐ খেটে খাওয়া মানুষগুলো ? সরকারের ঘোষিত স্বল্প মূল্যের (১০টাকা দরে) চাল বিক্রয়,বিজিএফ‘এর চাল বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় কম।

ফলে বিষয়টি সম্পর্কে সচেতন মহল মনে করেন,যদি গুচ্ছগ্রামের প্রত্যেক কার্ডধারীদের রেশন স্ব স্ব প্রজেক্ট চেয়ারম্যানের মাধ্যমে বিতরণ কেন্দ্র থেকে সঠিক ওজনের মাধ্যমে বিতরণ নিশ্চিত করার ব্যবস্থা না করা হয় চালের দাম বৃদ্ধি স্বাভাবিক পর্যায়ে রাখা সম্ভব হবে না। এ সময় তারা প্রশাসনের তদারকি কর্মকর্তাসহ পুর্বের ন্যায় নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।

বিষয়টি সম্পর্কে সরেজমিনে কার্ডধারীরা জানান, প্রকল্প চেয়ারম্যানের গুদামে প্রতি কার্ডের জন্য নির্ধারিত সম্পূর্ণ রেশন প্রথমে গুদামজাত করতে হবে । তারপর প্রত্যেক কার্ডধারীর মাঝে বিতরণ নিশ্চিত করা গেলে চালের দাম সহনীয় পর্যায়ে রাখা সম্ভব । তারা উপজেলা প্রশাসন ও সেনা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এর আগে প্রজেক্ট চেয়ারম্যানদের বিরুদ্ধে রেশন বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠলে প্রশাসনের হস্তক্ষেপে সমাধান হয় এবং বিতরণ নীতিমালা যথাযথ বাস্তবায়ন হলে সাধারণ কার্ডধারীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। ফলে বিতরণ কাজে সহায়তা করায় চালের দাম সহনীয় পর্যায়ে এসেছিল বলেও জানান তারা।
এ বিষয়ে মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি এম এম জাহাঙ্গীর আলম ,রেশন বিতরণ যথাযথ প্রক্রিয়ায় চলছে দাবী করে বলেন,কিছু স্বার্থেন্বেষী মহলের ব্যক্তিগত পছন্দের লোকজনের রেশন ব্যবসার সুবিধা কমে যাওয়ায় তারা অপপ্রচার চালাচ্ছে। তবে কার্ডধারীরা বেশীর ভাগ রেশন বিক্রয় করে দেয় বিধায় সকল কার্ডের রেশন বিলি হয়না বলেও তিনি বলেন।

নাম প্রকাশ না করার শর্তে জনৈক কার্ডধারী বলেন,গুচ্ছগ্রামের প্রজেক্ট চেয়ারম্যানেদের নানা অনিয়ম ও দূনীতির কারণেই সাধারণ কার্ডধারীরা রেশন বিক্রয় করতে বাধ্য হয়। সময়ের রেশন সময়ে না দিয়ে বরং আজ দিবো কাল দিবো বলে সাধারণ রেশন কার্ডধারীদের হয়রানী করেন। কোন কোন প্রজেক্ট চেয়ারম্যান নিজের পছন্দ মতো দিন ধার্য্য করেন বিতরণের জন্যে কার্ডধারীদের সাথে যোগাযোগ ছাড়াই। সংসারের চাপে হয়রানীর শিকার রেশন কার্ডধারীরা উপায়ন্তর না পেয়ে তখন প্রয়োজনের তাগিদে বাজারের চলমান দামের চেয়ে কার্ডপ্রতি প্রায় ৩/৪ শত টাকা কমে প্রকল্প চেয়াম্যানের নিকট বিক্রি করতে বাধ্য হয়। অর্থনৈতিক লাভের আশায় কার্ডধারীরা নিজেদের রেশন নিজেরা উত্তোলোন করে বাজারে বিক্রয় করতে চাইলে বাধা দেয়ার অভিযোগও রয়েছে কতিপয় প্রকল্প চেয়ারম্যানের বিরুদ্ধে।

এ বিষয়ে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ এর আহবায়ক ও মাটিরাঙ্গা পৌর মেয়র মো. শামছুল হক বলেন,যারা গুচ্ছগ্রামের বিভিন্ন প্রকল্প চেয়ারম্যানদের সাথে মোটা অংকের টাকা বিনিয়োগ করে অবৈধ উপায়ে ব্যবসা করছেন তারাই বলবেন রেশন বিতরণ ব্যবস্থা যথাযথ ভাবে চলছে। তিনি সাংবাদকর্মীদের উদ্দ্যেশ্যে বলেন, আপনারা গুচ্ছগ্রাম গুলোতে সরেজমিনে গেলেই সত্যতা জানতে পারবেন। প্রত্যেকটি প্রকল্প চেয়ারম্যানের বিতরণ ব্যবস্থা একই অবন্থা,বিতরণ নীতিমালা মানছে না কেউ সঠিকভাবে।





কৃষি এর আরও খবর

‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা
ঈশ্বরগঞ্জে নবান্ন উৎসবের আমেজে গ্রামীণ জনপদ ঈশ্বরগঞ্জে নবান্ন উৎসবের আমেজে গ্রামীণ জনপদ

আর্কাইভ