শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৬ মে ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » বর্তমান প্রজন্ম অসাধ্য সাধন করার সক্ষমতা রাখে : চুয়েট ভিসি
প্রথম পাতা » চট্টগ্রাম » বর্তমান প্রজন্ম অসাধ্য সাধন করার সক্ষমতা রাখে : চুয়েট ভিসি
শুক্রবার ● ২৬ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বর্তমান প্রজন্ম অসাধ্য সাধন করার সক্ষমতা রাখে : চুয়েট ভিসি

---রাউজান প্রতিনিধি :: (১২ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩৫মি.) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) -এ দেশের ইতিহাসে প্রথমবারের মত রোবটদের নিয়ে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চুয়েট-এর রোবটিক চর্চা ও গবেষণামূলক সংগঠন রোবো মেকাট্রনিক্স অ্যাসোসিয়েশন (আরএমএ) এর উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে দেশের ৮ টি বিশ্ববিদ্যালয়ের ৩২ টি দল অংশগ্রহণ করেছে। ২৬ মে শুক্রবার চুয়েটের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) ভবনে প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন যন্ত্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. জামাল উদ্দিন আহাম্মেদ এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে চুয়েট উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, চুয়েটের রোবো মেকাট্রনিক্স অ্যাসোসিয়েশন (আরএমএ) সারাদেশে একটি প্রশংসনীয় নাম। তাঁরা অনেক সৃজনশীল কাজের প্রমাণ দিয়েছে। বর্তমান প্রজন্ম অনেক বেশি মেধাবী। তাঁরা যে কোন অসাধ্য সাধন করার সক্ষমতা রাখেন। প্রযুক্তির এই বিশ্বে রোবটের বহুমুখী চর্চার প্রয়োগ ঘটানো হচ্ছে। চুয়েট আরএমএ দেশের রোবটিক চর্চার ক্ষেত্রে অনেক অবদান রেখেছে। তাঁদের এ অগ্রযাত্রায় সামনেও প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে।

আয়োজকরা জানান, বিশ্বকাপ ফুটবলে আদলে সাজানো প্রতিযোগিতায় ৩২ টি দলের অংশগ্রহণে ৫ টি রাউন্ডে ফাইনালসহ ৩১ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিজয়ীদের জন্য পুরষ্কার হিসেবে থাকছে ৫০ হাজার টাকার প্রাইজমানি। এর মধ্যে চ্যাম্পিয়ন দল পাবেন ৩০ হাজার এবং রানার আপ দল পাবেন ২০ হাজার টাকা।





আর্কাইভ