শিরোনাম:
●   রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত ●   দানের টাকায় উড়াল সেতু, স্বপ্ন পূরণ হলো এক বৌদ্ধ ভিক্ষুর ●   ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত ●   মাদকসেবী জামাইয়ের হুমকিতে আতঙ্কে শ্বশুরবাড়ির লোকজন ●   রাবিপ্রবি’তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন ●   অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ ●   আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি ●   খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি ●   কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা ●   ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন ●   সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান ●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী ●   ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ●   আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার ●   এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : ১৯১ জনের বিরুদ্ধে মামলা, আটক-৩ ●   বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান ●   কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা ●   শৈশবের স্মৃতিতে সুবিদখালী রহমান ইসহাক পাইলট বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী
রাঙামাটি, মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৭ মে ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » ‘ধার’ করা জনবল দিয়ে ঈদে যাত্রীর নিরাপত্তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম রেল পুলিশ
প্রথম পাতা » চট্টগ্রাম » ‘ধার’ করা জনবল দিয়ে ঈদে যাত্রীর নিরাপত্তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম রেল পুলিশ
শনিবার ● ২৭ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘ধার’ করা জনবল দিয়ে ঈদে যাত্রীর নিরাপত্তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম রেল পুলিশ

---চট্টগ্রাম প্রতিনিধি :: (১৩ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ২.৫৪মি.) ‘ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার’- এ অবস্থা চলছে বাংলাদেশ রেলওয়ে পুলিশে। এবছরও ‘ধার’ করে জনবল নিয়ে ঈদে ঘরে ফেরা রেলওয়ে পূবাঞ্চলের যাত্রীদের নিরাপত্তা দেবে রেলপুলিশ।
চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলে ১২টি থানা ও ১৬টি ফাঁড়ি রয়েছে। যার জন্য রয়েছে ১২৩০ জন্য পুলিশ সদস্য(অফিসার ও কনেষ্টবল)।

এদের সহযোগিতার আনা হচ্ছে ৩২০ জন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্য ও ৫২০ জন ব্যাটালিয়ন আনসার সদস্যকে।

এরা দায়িত্ব পালন করবে রেলওয়ে পূর্বাঞ্চলের রেলস্টেশনগুলোতে। স্টেশনের পাশাপাশি দায়িত্বপালন করবে নৈশকালীন একপ্রেস ট্রেনগুলোতে।
রেলওয়ে পুলিশ সূত্র জানায়, ব্রিটিশ শাসনকালে বাংলাদেশ ভূখণ্ডে প্রথম রেললাইন চালু হয়েছিল ১৮৬২ সালে। প্রতিষ্ঠার পর ধীরে ধীরে এর বিস্তৃতি ঘটানো হয়। বিস্তৃতির সাথে সাথে চুরি-ডাকাতি সহ বিভিন্ন ধরনের নিরাপত্তা ঝুঁকি দেখা দেয়। এজন্য প্রথমে আধাসামরিক বাহিনী গঠন করা হয় এবং পরে রেল পুলিশ প্রতিষ্ঠা করা হয়। পাকিস্তান সৃষ্টির পর পুরো রেলওয়ে পুলিশকে একটি রেঞ্জের আওতাভুক্ত করা হয়। বাংলাদেশ সৃষ্টির পর রেল পুলিশে মৌলিক কোন পরিবর্তন আনা হয়নি। তবে রেল সদর দফতর চট্টগ্রামে সরিয়ে নেয়া হয়। বর্তমানে রেল পুলিশের দুটি জোন রয়েছে, চট্টগ্রাম এবং সৈয়দপুর জোন। এ দুটি জোনে দু’জন পুলিশ সুপার পুলিশ প্রশাসকের দায়িত্ব পালন করছেন। আর ১১৯ কিলোমিটার পথের জন্য একটি থানা।
যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে যত নিরাপত্তারক্ষী দরকার, তা রেল পুলিশের হাতে নেই। নেই আধুনিক সরঞ্জাম। তাদের দাবি, কমপক্ষে ১০ হাজার সদস্য হলে রেলওয়ের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা সম্ভব হবে।
তবে নানাবিধ সমস্যা থাকলেও তারা যাত্রীদের পূর্ণ নিরাপত্তা দিতে পারবেন কিনা ?
অপরদিকে রেলের নিজস্ব নিরাপত্তা বাহিনী (আরএনবি) রয়েছে। তাদের সংখ্যা সারাদেশে প্রায় ২ হাজার। আরএনবি সদস্যরা ট্রেনে কোনো ডিউটি করে না। তারা রেলের গুদাম ও রেলের নিজস্ব স্থাপনার নিরাপত্তায় কাজ করে। তাদের অনেকে টিকিট কালোবাজারীর সাথে জড়িত থাকার অভিযোগও রয়েছে।
তবে এই বিষয়ে আরএনবির কোন অফিসার মূখ খুলেন না। চট্টগ্রাম রেল ষ্টেশন এলাকায় আরএনবির ১৩১ জন সদস্য কর্মরত । তাদের মধ্যে অনেকে এই কালোবাজারীর সাথে যুক্ত আছেন বলে বিভিন্ন মহলে অভিযোগ রয়েছে। গুরুতর ভাবে টিকিট কালোবাজারী সহ বিভিন্ন অভিযোগ থাকলেও পোস্টিং হাবিলদার শাহীন মৃধা ও হাবিলদার ইউসুফ আলী চট্টগ্রাম জেলায় প্রায় ১ যুগের অধিক সময় ধরে কর্মরত। তাদের কে চট্টগ্রাম জেলার বাহিরে বদলী করার বিষয়ে কারো কোন মাথা ব্যাথা নেয়। কারন তাদের রয়েছে তেলে মাথায় তেল দেওয়ার বিশেষ প্রযুক্তিগত কৌশল।
তবে সংশ্লিষ্টরা মনে করেন, চট্টগ্রাম রেল ষ্টেশন ও চট্টগ্রাম রেলওয়ে জেলা থেকে টিকিট কালোবাজারীর অভিযুক্ত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বদলী করা না গেলে এবারের ঈদে ট্রেনের টিকিট কালোবাজারীর হাত থেকে যাত্রী সাধারণকে মুক্তি দেওয়া সম্ভব না।
আর রেলওয়ে পুলিশ ট্রেনের চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে কাজ করে। এছাড়া লাশ উদ্ধার ও রেলযাত্রীর নিরাপত্তার দায়িত্ব পালন করে। ফলে অপরাধ দমন, মামলা তদন্তের পাশাপাশি বিপুলসংখ্যক রেলযাত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে তাদের। প্রতি থানায় প্রয়োজনের তুলনায় খুব কম সংখ্যক এসআই রয়েছে। ফলে থানাগুলোতে তদন্তের অভাবে ঝুলে আছে অনেক মামলা।





চট্টগ্রাম এর আরও খবর

দানের টাকায় উড়াল সেতু, স্বপ্ন পূরণ হলো এক বৌদ্ধ ভিক্ষুর দানের টাকায় উড়াল সেতু, স্বপ্ন পূরণ হলো এক বৌদ্ধ ভিক্ষুর
অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি
দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১
মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা  ইমরুল ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল
কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা
রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার
রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩
রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু
রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার

আর্কাইভ