শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩১ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ » সংখালঘু যুবককে পিটিয়ে পানির পরিবর্তে খেতে দেওয়া হয় মদ
প্রথম পাতা » অপরাধ » সংখালঘু যুবককে পিটিয়ে পানির পরিবর্তে খেতে দেওয়া হয় মদ
বুধবার ● ৩১ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সংখালঘু যুবককে পিটিয়ে পানির পরিবর্তে খেতে দেওয়া হয় মদ

---হাসান আলী, পটুয়াখালী প্রতিনিধি :: (১৭ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২৩মি) তুচ্ছ ঘটনার জের ধরে টানা তিন দিন কয়েক দফা হামলা চালিয়ে কয়েকটি হিন্দু পরিবারের বেশ কয়েক জনকে নির্মম নির্যাতনের ঘটনা ঘটেছে। এদের মধ্যে গুরুতর একজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া অপর একজনকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের মধ্যসেহাকাঠি গ্রামে প্রভাববিস্তার করে নৈরাজ্য চালাচ্ছে আজমীর হিরা বাবু নামের এক প্রভাবশালী।
এ ঘটনায় সোমবার রাতে জেলা আওয়ামীলীগের এক জ্যেষ্ঠ নেতার মোবাইল ফোনে সংখ্যালঘু পরিবারের পক্ষে মামলা নিয়েছে পুলিশ। হামলার শিকার পরিবারগুলো জানান, ২৭ মে দুপুরে ভ্যান যোগে একটি কাঠের তৈরী নতুন খাট সেহাকাঠি বাজারে হয়ে মধ্যসেহাকাঠি শ্যামল মন্ডলের বাড়ি নিয়ে যাওয়া হচ্ছিল। ওই সময় সেহাকাঠি স্কুলের শিক্ষিকা স্বর্ণা আক্তার রাস্তার পাশ দিয়ে হেটে গেলে ওই খাটের একটি অংশ তার শরীরে লাগে। এ ঘটনায় ভ্যান চালক তাৎক্ষনিক স্কুল শিক্ষিকার কাছে ক্ষমা প্রার্থনা করলেও তিনি উত্তেজিত হয়ে তার স্বামী হিরা বাবুকে খবর দেন।
বাবু ঘটনাস্থলে এসে কাঠ মিস্ত্রী রিপন ও ভ্যান চালক পলাশকে ব্যাপক মারধর করেন। মারধর থেকে রেহাই পেতে তখন শংকর নামে অপর একজন পালিয়ে আত্মরক্ষার চেষ্টা চালান। হিরা বাবুর এলোপাথারী হামলায় পলাশ আহত হলে স্থানীয়রা পটুয়াখালী হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ পলাশের অবস্থা আশংকা জনক দেখলে তাকে বরিশাল স্থানান্তর করেন। এতেও ক্ষান্ত না হয়ে হিরা বাবু ওইদিন বিকালে তার ৭/৮ জন সাঙ্গপাঙ্গ নিয়ে শংকরের শ্বশুর বাড়ি গিয়ে শংকরকে খুঁজতে থাকেন। শংকরকে না পেয়ে শংকরের ছয় বছরের শিশুকন্যা সঙ্গীতাকে জোর পূর্বক নিয়ে আসতে চান বাবু।

এসময় শংকরের শ্বাশুড়ী বাবুর হাতে পায়ে ধরে ক্ষমা প্রার্থনা করে তার নাতিনকে ছাড়িয়ে রাখেন। কিন্তু বাবু প্রতিবেশি তপন, শ্যালক পলাশ ও সমোরকে ধরে নিয়ে যান। ওইদিন রাত ১০টায় সেহাকাঠি বাজারে বাবুর অফিস রুমে শংকরকে নিয়ে আসতে বলে এবং তা হলে ওই তিন জনকে ছেরে দেয়া হবে বলে বাবু মোবাইল করে শংকরের পরিবারের কাছে জানায় বলে অভিযোগে জানিয়েছেন ভুক্তভোগীরা। শংকরকে হাঝির করা হলে তপন, পলাশ ও সমোরকে ছিড়ে দিয়ে, বাবু তার অফিসের দরজা জানালা বন্ধ করে ব্যাপক মারধোর করে শংকরকে। একপর্যায়ে শংকর নির্যাতন সহ্য করতে না পেরে বাবুর কাছে পানি পান করতে চাইলে বাবু তাকে পানির পরির্বতে মদ পান করিয়ে আবার মারধর করে।
শংকর পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওই সময় শংকরের চিৎকারে গ্রামের লোকজন বাবুর অফিসের দরজা ভেঙে শংকরকে উদ্ধার করে এবং তাৎক্ষনিক ভাবে পটুয়াখালী সদর হাপাতালে তাকে নিয়ে যায়। দরজা ভেঙে শংকরকে উদ্ধারের ঘটনায় ক্ষুব্ধ হয় বাবু। সে তার বাহিনী নিয়ে স্থানীয় হিন্দু পরিবারের লোকজনকে ভয়ভীতি দেখাতে থাকে। ফলে মধ্য সেহাকাঠি গ্রামেরর অন্তত ৪০ হিন্দু পরিবারে মধ্য দেখা দিয়েছে হতাশা আর আতংক।

এদিকে ২৮ মে সদর থানা পুলিশকে অবহিত করলে ২৯ মে পুলিশ ঘটনাস্থলে যায়। এর পরে পুলিশে কেন খবর দেয়া হয়েছে এমন অভিযোগে এনে শংকরের মালিক (সেহাকাঠি বাজারের ব্যবসায়ী) আব্দুস সাত্তার শরীফের স্ত্রী মোসা. হোসনেয়ারা বেগম ও তার দুই সন্তান মাহাবুব ও মামুনকে মারধর করে গ্রাম ছেড়ে চলে যাবার হুমকী দেয়া হয়। সোমবার রাতে ওই ঘটনায় একটি মামলা রজু হলেও আসামীরা গ্রেপ্তার না হওয়ায় বাদি ও স্বাক্ষীসহ স্থানীয়দের নানাভাবে ভয় ভীতি দেখাচ্ছে। গোটা এলাকার অন্তত ৪০টি হিন্দু পরিবারের মধ্য বিরাজ করছে আতংক। ২৯ মে রাত ১১ টার দিকে জ্যেষ্ঠ এক আওয়ামীলীগ নেতার ফোনের অনুরোধে এবং তার সহযোগীতায় শংকরের শ্বশুর পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করার সুযোগ পায়।
এ ব্যাপারে অভিযুক্ত হিরা বাবুর সাথে যোগাযোগ করা হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করেছেন।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনর্চাজ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, ‘মামলা হয়েছে গ্রেপ্তার অভিযান চলছে।’





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)