শিরোনাম:
●   মাদকসেবী জামাইয়ের হুমকিতে আতঙ্কে শ্বশুরবাড়ির লোকজন ●   রাবিপ্রবি’তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন ●   অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ ●   আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি ●   খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি ●   কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা ●   ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন ●   সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান ●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী ●   ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ●   আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার ●   এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : ১৯১ জনের বিরুদ্ধে মামলা, আটক-৩ ●   বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান ●   কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা ●   শৈশবের স্মৃতিতে সুবিদখালী রহমান ইসহাক পাইলট বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট ●   পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
রাঙামাটি, মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৫ জুন ২০১৭
প্রথম পাতা » অপরাধ » পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও বর্জ্য ব্যবস্থাপনা ছাড়াই চলছে শতাধিক হাসপাতাল
প্রথম পাতা » অপরাধ » পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও বর্জ্য ব্যবস্থাপনা ছাড়াই চলছে শতাধিক হাসপাতাল
সোমবার ● ৫ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও বর্জ্য ব্যবস্থাপনা ছাড়াই চলছে শতাধিক হাসপাতাল

---

সিলেট প্রতিনিধি :: (২২ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০৪মি.) সিলেট নগরীতে শতাধিক সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও ক্লিনিক রয়েছে। কিন্তু এগুলোর অধিকাংশেরই নেই নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা। ক্লিনিক্যাল বর্জ্য বিশেষভাবে পরিশোধন করার বিধান থাকলেও সিলেটের এসব প্রাইভেট প্রতিষ্ঠান(ক্লিনিক) তা মানছে না।ফলে এসব ক্লিনিক্যাল বর্জ্য সাধারণ বর্জ্যের সঙ্গেই ডাম্পিং ইয়ার্ডে ফেলছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। এতে জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর মারাত্বক ক্ষতিকর প্রভাব পড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

সিলেট পরিবেশ অধিদপ্তর সিএইচটি মিডিয়াকে জানায়, পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৭-এর ১ নম্বর তফসিলে বলা আছে, পরিবেশের ছাড়পত্র ছাড়া কোনোভাবেই হাসপাতাল ও প্যাথলজিক্যাল সেন্টার গড়ে তোলা যাবে না। আর এসব প্রতিষ্ঠানের ছাড়পত্রের অন্যতম শর্তই হলো নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা।

পরিবেশ আইনে আরো বলা আছে, ক্লিনিক বা হাসপাতাল স্থাপনের আগে সুই, সিরিঞ্জ, প্লাস্টিকসহ ক্লিনিক্যাল বর্জ্য নিজস্ব ব্যবস্থাপনায় অপসারণ করতে হবে। বিশেষ করে প্যাথলজিক্যাল তরল বর্জ্য পরিশোধনপূর্বক জীবাণুমুক্ত করে অপসারণ এবং তুলা, গজ, ব্যান্ডেজ ইত্যাদি পরিবেশসম্মতভাবে ইনসিনারেটরে পুড়িয়ে ফেলার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

কিন্তু সিলেটের হাসপাতালগুলো এসব নিয়ম মানছে না। খোদ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেরও পরিবেশ অধিপ্তরের ছাড়পত্র নেই। সব মিলে সিলেট নগরীতে মাত্র ছয়টি বেসরকারি হাসপাতালের এ ছাড়পত্র রয়েছে।

পরিবেশ অধিপ্তরের কর্মকর্তারা জানান, হাসপাতাল প্রতিষ্ঠার ক্ষেত্রে নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা থাকা বাধ্যতামূলক। এক্ষেত্রে রোগীর বর্জ্য, ব্যবহৃত কাপড়, সিরিঞ্জ ইত্যাদি ধ্বংস বা অপসারণ করার ব্যবস্থা রাখতে হয়। ক্লিনিক্যাল বর্জ্য ধ্বংস করার জন্য থাকতে হয় ইনসিনারেটর ও অটোক্লেভ মেশিন।
কিন্তু সিলেটের হাসপাতালগুলোয় এসব ব্যবস্থা নেই। বাসাবাড়ির ময়লা-আবর্জনার সঙ্গেই উন্মুক্তভাবে এসব বর্জ্য ফেলা হয়।

সিলেট বিভাগের পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয় থেকে পাওয়া তথ্যমতে, সিলেট নগরীতে অনুমোদিত বেসরকারী হাসপাতাল আছে ৫৪টি। তবে অনুমোদন ছাড়া রয়েছে আরো অর্ধশতাধিক। এর মধ্যে ছয়টি ছাড়া বাকিগুলো এখনো পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেয়নি।

ছাড়পত্র গ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে— ইবনে সিনা হাসপাতাল, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল, নুরজাহান পলিক্লিনিক, অ্যালাইড ক্রিটিক্যাল কেয়ার হসপিটাল অ্যান্ড রিচার্স সেন্টার, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট আই হসপিটাল।

তবে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সিলেটের সমন্বয়কারী শাহ শাহেদা আক্তার জানিয়েছেন যেসব হাসপাতালকে পরিবেশ অধিদপ্তর অনুমোদন দিয়েছে, সেগুলোরও নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা নেই।

শাহ শাহেদা আক্তার আরো বলেন, সিটি করপোরেশন ক্লিনিক্যাল বর্জ্য সংগ্রহ কর সাধারণ বর্জ্যের সঙ্গে নিজেদের ডাম্পিং গ্রাউন্ডে ফেলে দেয়। ফলে এসব ক্ষতিক বর্জ্য দক্ষিণ সুরমার ডাম্পিং ইয়ার্ড থেকে আশপাশের হাওরগুলোয় ছড়িয়ে পড়ছে। এতে হুকমির মুখে রয়েছে জনস্বাস্থ্য ও পরিবেশ।

তবে হাসপাতাল মালিকরা জানিয়েছেন, নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা অনেক ব্যয়বহুল। তাই সিটি করপোরেশনের সঙ্গে তারা চুক্তি করেছেন। সিটি করপোরেশন নগরীর সব হাসপাতালের ক্লিনিক্যাল বর্জ্য সংগ্রহের পর অপসারণ করে।

কয়েকজন হাসপাতাল মালিক জানান, একটি ইনসিনারেটর মেশিন বসাতে ৪-৫ কোটি টাকা লাগে। চট্টগ্রামে সরকারিভাবে বর্জ্য ব্যবস্থাপনার সুবিধা রয়েছে। সিলেটেও সরকারিভাবে বর্জ্য ব্যবস্থাপনাগার স্থাপন করার দাবি তাদের।

একই কথা জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক মো. ছালাহ উদ্দিন। তিনি বলেন, ‘সিটি করপোরেশন ক্লিনিক্যাল বর্জ্যগুলো ধ্বংস না করে সরাসরি ডাম্পিং করে, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।’
তিনি জানান, সব হাসপাতালকেই নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা করার জন্য চাপ দেয়া হয়। কিন্তু লোকবল সংকটের কারণে বিষয়টি সবসময় পর্যবেক্ষণ করা সম্ভব হয়না।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান জহির বিন আলম সিএইচটি মিডিয়াকে বলেন, ‘আমি সিলেটের অনেকগুলো ক্লিনিক ঘুরে দেখেছি। সব ক্লিনিকই অপরিকল্পিতভাবে গড়ে তোলা। এগুলোয় বর্জ্য ব্যবস্থাপনার সুযোগ রাখা হয়নি। এখন তারা চাইলেও আর বর্জ্য ব্যবস্থাপনা বা ইনসিনারেটর বসাতে পারবে না। হাতেগোনা কয়েকটিতে অটোক্লেভ মেশিন থাকলেও তা নষ্ট।

তিনি আরো জানান, ফেলে দেয়া বর্জ্য থেকে শিশুরা ব্যবহৃত সিরিঞ্জ কুড়িয় নেয়, যা খুবই ঝুঁকিপূর্ণ। তাছাড় প্যাথলজিক্যাল জীবাণু সহজে নষ্ট হয় না। তাই এভাবে যেখানে সেখানে এসব বর্জ্য ফেলায় আমাদের শরীরে নানা রোগ-জীবাণু প্রবেশ করছে।

আর সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, ‘আমরা নগরীর হাসপাতালগুলোর বর্জ্য বিশেষ পলিথিনে সংগ্রহ করে দক্ষিণ সুরমার ডাম্পিং স্টেশনে আলাদা করে ফেলি। সাধারণ বর্জ্যের সঙ্গে তা মিশতে দিই না। তাছাড়া ডাম্পিং স্টেশনের চারপাশে সীমানা দেয়াল থাকায় পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতির শঙ্কা নেই। তবে অর্থের অভাবে আমরা ইনসিনারেটর মেশিন বসাতে পারছি না। বিষয়টি আমাদের পরিকল্পনার মধ্যে আছে।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)