শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১০ জুন ২০১৭
প্রথম পাতা » অপরাধ » শৈলকুপা প্রেসক্লাবের অনুদানের ৫ লাখ টাকা গায়েব
প্রথম পাতা » অপরাধ » শৈলকুপা প্রেসক্লাবের অনুদানের ৫ লাখ টাকা গায়েব
শনিবার ● ১০ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শৈলকুপা প্রেসক্লাবের অনুদানের ৫ লাখ টাকা গায়েব

---ঝিনাইদহ প্রতিনিধি :: (২৭ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০২মি.) ঝিনাইদহের ঐতিহ্যবাহী শৈলকুপা প্রেসক্লাবের তহবিল তসরুপের অভিযোগ উঠেছে। গত এক বছরে ক্লাবের অনুদানের প্রায় ৫ লাখ টাকা গায়েব করে দেয়া হয়েছে। এছাড়া বিজয় মেলা থেকে অর্জিত আরো ৪ লাখ টাকার কোন হিসাব নেই। দীর্ঘ কয়েক বছর পরিশ্রম করে স্থানীয় সাংবাদিকরা ক্লাবের নিজস্ব ভবন তৈরির কাজ শুরু করেছেন। এক তলা ভবনের কাজ প্রায় সম্পন্ন হয়েছে গত ২ বছরে।

তবে অভিযোগ উঠেছে কবিরপুরে ক্লাবের নিজস্ব ভবনের নামে বর্তমানে প্রায় ৫ লাখ টাকা অনুদান নেয়া হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান, দানশীল ব্যক্তি ও শিল্পপতিদের কাছ থেকে। এসব টাকা ক্লাবের ব্যাংক একাউন্টে যথাযথ ভাবে রাখা হয়নি। ক্লাবের একাউন্টে মাত্র ১ হাজার টাকা রাখা হয়েছে। বাকী সবটাকা পকেটস্থ করা হয়েছে। বর্তমান কমিটির কয়েকজন এসব টাকা ভাগবাটোয়ারা করে পকেটে তুলেছে।

সাংবাদিকদের অভিযোগ, প্রিয়াঙ্কা গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি সাইদুর রহমান সজল ১ লাখ টাকা ক্লাবের ভবন উন্নয়নে দিয়েছেন। বিশ্বাস বিল্ডার্সের চেয়ারম্যান দুলাল বিশ্বাস কয়েক দফা অর্থ বরাদ্দ দিয়েছেন, যার পরিমাণ লক্ষাধিক টাকা। ওয়াসা’র সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা ১০ হাজার টাকা দিয়েছেন। এভাবে বিভিন্ন মানুষ, প্রতিষ্ঠানের কাছ থেকে ক্লাবের নামে অর্থ নেয়া হয়েছে। ঝিনাইদহ-১ (শৈলকুপা) আব্দুল হাই জেলা পরিষদের মাধ্যমে সরকারী বরাদ্দ দিয়েছেন।

শৈলকুপা পৌর মেয়র কাজী আশরাফুল আজম ক্লাবের ভবন নির্মাণে বরাদ্দ দিয়েছেন। শৈলকুপা উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন সোনার ছেলে শিকদার ওয়াহেদুজ্জামান ইকু ভবন নির্মাণে ব্যক্তি উদ্যোগে ৩০ ব্যাগ সিমেন্ট দিয়েছেন। শৈলকুপা পিআইও অফিস প্রায় ৫০ হাজার টাকার বরাদ্দ দিয়েছে। শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে ড. বাবর আলী প্রায় ৫ হাজার টাকা দিয়েছেন। অনুদান দিয়েছে শৈলকুপা কৃষি অফিসও। এভাবে লাখ লাখ টাকার অনুদান এসেছে ক্লাবটিতে।

শৈলকুপা প্রেসক্লাবের অর্থ সম্পাদক মাসুদুর রহমান সিএইচটি মিডিয়াকে জানান, ক্লাবের সভাপতি এম হাসান মুসা, সাধারণ সম্পাদক শামীম আহমেদ সহ নির্বাহী কমিটির কয়েক সদস্য এসব টাকার কোন হিসাব রাখেননি। এসব অনুদান অর্থের সবটাই প্রায় লোপাট হয়েছে। তিনি জানান, শৈলকুপা প্রেসক্লাবের ভবন নির্মাণে বিজয় মেলার আয়োজন করা হয়, সেখান থেকে ৪ লক্ষাধিক টাকা আয় হলেও এক টাকারও হিসাব ক্লাবে দেয়া হয়নি। সে টাকা ব্যাংক এ্যাকাউন্টেও রাখা হয়নি। এমনভাবে আয়-ব্যয়ের কোন কাগজ সংরক্ষণ করা হয়নি। তিনি বলেন, এসব কারণে সাংবাদিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

অভিযোগ উঠেছে, গত এক বছরে প্রেস ক্লাবের অনেক সদস্যকে ইচ্ছামতো বাদ দেয়া হয়েছে। আবার যারা সাংবাদিকতায় জড়িত নয় এমন অনেককে সদস্য করা হয়েছে, পদ-পদবী টিকিয়ে রাখার জন্য। ক্লাবটিকে রাজনীতিকরণ করা হয়েছে, এতে প্রকৃত সংবাদকর্মীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। কমিটির মেয়াদ শেষের পথে হওয়ায় দাবি উঠেছে ক্লাবের আয়-ব্যয়ের হিসাব দিয়ে তারপর নতুন করে ভবনের বাকী কাজ শুরু করার। আয়-ব্যয় সঠিক না থাকলে তা লুট-পাটের খাতে চলে যাবে বলে আশঙ্কা করছেন শৈলকুপার সাংবাদিকরা।

তবে প্রেসক্লাবের সভাপতি এম হাসান মুসা বলেছেন, প্রেসক্লাবের উন্নয়নে নিয়মের মধ্যেই হিসেব রেখে অর্থ ব্যয় করা হচ্ছে। এখানে কোন অনিয়ম হয়নি। সামনে প্রেসক্লাব নির্বাচনকে সামনে রেখে একটি মহল অপপ্রচারে নেমেছে।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)