রবিবার ● ১১ জুন ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ইট বোঝাই ট্রাক ও সিএনজি অটোরিক্সা দূর্ঘটনায় পতিত
রাউজানে ইট বোঝাই ট্রাক ও সিএনজি অটোরিক্সা দূর্ঘটনায় পতিত
রাউজান (উত্তর) প্রতিনিধি :: (২৮ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১.০১মি.) ১০ জুন সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান পৌর এলাকায় দয়ারঘাটায় চট্টগ্রামগামী ইট বোঝাই ট্রাক নং: চট্টগ্রাম ন-৩৯৮১ এর সাথে রাউজানগামী সিমেন্ট বোঝাই ও যাত্রীসহ একটি গাড়ী সিএনজি নং: চট্টগ্রাম-চ ১৩-১০১০ দ্রুত গতিতে পাশ কাটিয়ে যাওয়ার সময় ট্রাক ও সিএনজি অটোরিক্সা দূর্ঘটনায় পতিত হয়েছে।
এতে সিএনজি অটো রিক্সাটি দুমড়ে মুচড়ে যায় এবং সিএনজি অটোরিক্সাতে থাকা দুইজন যাত্রী গুরুতর আহত হয়। আহতদের তাৎক্ষনিক স্থানীয় রাউজান উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়েছে। ট্রাকটি ইট বোঝাই অবস্থায় রাস্তার পাশে ছিটকে পড়ে।
এ ব্যাপারে ঘটনাস্থলে থাকা পুলিশের সার্জেন্ট শরীফের কাছে জানতে চাইলে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন ট্রাকের সামনের এক্সেল ভেংগে যাওয়ার কারনে এই দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ নিহত হয়নি। রাউজান থানায় কোন মামলা হয়নি বলে পুলিশের ট্রাফিক সার্জেন্ট জানান।





রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ
চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল
করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন
বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট