শিরোনাম:
●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ
রাঙামাটি, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১২ জুন ২০১৭
প্রথম পাতা » অপরাধ » টঙ্গীতে শিল্প পুলিশের চাঁদাবাজীর প্রতিবাদ করায় ছাত্রলীগ নেতা মঞ্জুর গুরুতর আহত
প্রথম পাতা » অপরাধ » টঙ্গীতে শিল্প পুলিশের চাঁদাবাজীর প্রতিবাদ করায় ছাত্রলীগ নেতা মঞ্জুর গুরুতর আহত
সোমবার ● ১২ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টঙ্গীতে শিল্প পুলিশের চাঁদাবাজীর প্রতিবাদ করায় ছাত্রলীগ নেতা মঞ্জুর গুরুতর আহত

---

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :: (২৯ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৩.০৭মি.) টঙ্গী কলেজগেট এলাকায় প্রকাশ্যে গুলি করে মাইক্রোবাস থামিয়ে বিকাশের টাকা ছিনতাইকালে আমিনুল ইসলাম ইয়াছিন (২৩) নামে এক কলেজছাত্রকে হাতেনাতে আটক করেছেন ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশের সদস্যরা। ১১ জুন রবিবার দুপুর আড়াইটায় টঙ্গী সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে। এ সময় টঙ্গী সরকারি কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি কাজী মঞ্জুর ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানতে চাইলে পুলিশ তার ওপরও চড়াও হয়। পরে ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশের সদস্যরা কাজী মঞ্জুরকে বেধম লাঠিপেটা করে স্থানীয় ক্যাম্পে আটক করে রাখে।

মুহূর্তের মধ্যে খবরটি টঙ্গী সরকারি কলেজ ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে কলেজ ছাত্রলীগ নেতারা ঢাকা-ময়মনসিংহ মহসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে কাজী মঞ্জুরকে ছেড়ে দিলে ছাত্রলীগের কর্মীরা বিকাল তিনটায় অবরোধ তুলে নেয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।

জানা যায়, দুপুর আড়াইটায় এক বিকাশ কর্মী কলেজগেট এলাকা থেকে বিকাশের টাকা সংগ্রহ করে মাইক্রোবাসে উঠার সময় ২/৩ জন ছিনতাইকারী পরপর তিন রাউন্ড গুলি করে মাইক্রোবাসটির পথরোধ করে টাকাসহ ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় মাইক্রোবাসে অবস্থানরত আনসার কর্মীরা ছিনতাইকারীদের বাধা দেয়। এনিয়ে আনসার কর্মীদের সাথে ছিনতাইকারীদের ধস্তাধস্তি চলতে থাকে। বিষয়টি পার্শ্ববর্তী শিল্প পুলিশের ক্যাম্প থেকে নায়েক হাবিব দেখতে পেয়ে কয়েকজন পুলিশ সদস্য নিয়ে এগিয়ে আসে। পরে তাদের সাথেও ছিনতাইকারীদের ধাওয়া পালটা ধাওয়া হয়। পুলিশের প্রতিরোধের মুখে কয়েকজন ছিনতাইকারী পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারী আমিনুল ইসলাম ইয়াছিনকে আটক করে শিল্প পুলিশ। এসময় ছিনতাইকারীরা নায়েক হাবিবকে এলোপাথারি পিটিয়ে আহত করে। এদিকে টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে এসে বিষয়টি জানতে চাইলে পুলিশ কাজী মঞ্জুরকেও আটক করে ক্যাম্পে নিয়ে যায়। খবরটি টঙ্গী সরকারি কলেজ ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে কলেজ ছাত্রলীগ নেতারা ঢাকা-ময়মনসিংহ মহসড়ক অবরোধ করে। আটককৃত আমিনুল ইসলাম ইয়াছিন টঙ্গীর বনমালা এলাকায় বসবাস করে। তিনি নরসিংদী জেলার সদর থানার দরিচর বাসনিয়া গ্রামের স্কুলশিক্ষক মো. হানিফ মিয়ার পুত্র সে ঢাকা পলিটেকনিক্যাল কলেজের ছাত্র।

এ ব্যাপারে টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর জানান, ছিনতাইয়ের ঘটনা শুনে আমি দ্রুত কলেজের সামনে যাই। এসময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সদস্যরা আমার ওপরে অতর্কিত হামলা চালায়। এর আগে টঙ্গী সরকারি কলেজের সামনের ফুটপাতের দোকান থেকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের চাঁদা আদায় ও কলেজছাত্রী উত্তক্ত্যের প্রতিবাদ করায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার ওপর এ হামলা করা হয়েছে।

এ ব্যাপারে শিল্প পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু রায়হান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ঘটনার সময় ছিনতাইকারী ইয়াছিনকে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে কাজী মঞ্জুরকেও আটক করা হয়। পরে ঘটনার তদন্তে জানা যায় কাজী মঞ্জুর এ ঘটনার সঙ্গে জড়িত নন। নিছক একটি ভুল বোঝাবুঝি। তাই আমরা তাকে ছেড়ে দিয়েছি এবং ইয়াছিনকে আটক করেছি।





আর্কাইভ