শিরোনাম:
●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৩ জুন ২০১৭
প্রথম পাতা » জনদুর্ভোগ » সিলেটে রাস্তা সংস্কারের অভাবে জাফলং এর মানুষ সীমাহীন দুর্ভোগে
প্রথম পাতা » জনদুর্ভোগ » সিলেটে রাস্তা সংস্কারের অভাবে জাফলং এর মানুষ সীমাহীন দুর্ভোগে
মঙ্গলবার ● ১৩ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটে রাস্তা সংস্কারের অভাবে জাফলং এর মানুষ সীমাহীন দুর্ভোগে

---হাফিজুল ইসলাম লস্কর, সিলিট প্রতিনিধি :: (৩০ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.২৯মি.) আধুনিক ডিজিটার যুগেও রাস্তার অভাবে দুটি গ্রামের চার হাজারেরও অধিক মানুষ চরম দুর্ভোগের মাধ্যে রয়েছেন। যদিও নামমাত্র একটি রাস্তা রয়েছে সেটিও সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগি। আর বর্ষা মৌসুমে সেই নামমাত্র রাস্তায় পা ফেলাই দায়।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের দেওরগ্রাম ও লাবু গ্রামের মানুষ হাট-বাজার, অসুস্থ রোগীকে দ্রুত হাসপাতালে প্রেরন, স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও স্কুল কলেজে যাওয়া আসার ক্ষেত্রে মারাত্মক ভোগান্তি পোহাচ্ছে।

স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, লাবু ও দেওরগ্রাম দুটি ঐতিহ্যবাহী গ্রাম। এ দুটি গ্রামে প্রায় চার হাজার লোকের বসবাস। ভোটার সংখ্যা প্রায় দেড় হাজার।

রয়েছে দেওরগ্রাম সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়েরও অবস্থান। এ দুটি গ্রামে কোন মাধ্যমিক বিদ্যালয় নেই। শিক্ষার্থীদের প্রায় দেড় কিলোমিটার দূরবর্তী পরগনা বাজার উচ্চ বিদ্যালয়ে পাঁয়ে হেঁটে যাতায়াত করতে হয়।

দেওরগ্রামের বাসিন্দা আব্দুর রব ও ইসলাম উদ্দিন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, তাদের দুজনের বয়স এখন ষাটের কাছাকাছি। কিন্তু, এই বয়সে তাদের গ্রামের রাস্তাটিতে ভালোভাবে মাটি ভরাট কিংবা পাকাকরণ হচ্ছে না। যে কারণে এই বয়সেও তাদেরকে কষ্ট করে পাঁয়ে হেঁটে যাতায়াত করতে হয়। বর্ষা মৌসুমে রাস্তাটি কর্দমাক্ত হয়ে পড়ে। যে কারণে তাদের দুর্ভোগ পিছু ছাড়ছে না।

দেওরগ্রামের বাসিন্দা পরগনা বাজার উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর এক ছাত্র ফয়েজ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানায়, রাস্তা না থাকায় তাদেরকে প্রতিদিন প্রায় দেড় কিলোমিটার এলাকা হেঁটে স্কুলে যেতে হয়। শুকনো মৌসুমে যাতায়াতে তাদের তেমন কোন কষ্ট না হলেও বর্ষা মৌসুমে তাদের কষ্টের সীমা থাকে না। এ দুটি গ্রামের শতাধিক শিক্ষার্থীকে প্রতিদিন এভাবে পাঁয়ে হেঁটে স্কুলে যেতে হয়।

রাস্তাটিতে ঠিক মতো মাটি ভরাট করা হলে কিংবা রাস্তাটি পাকাকরণ করা হলে তাদের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে বলে তার মন্তব্য। পশ্চিম জাফলং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য জালাল উদ্দিন বাবুল সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, রাস্তাটিতে গত বছর কিছু মাটি কাজ করা হয়েছিল। কিন্তু, এবার বরাদ্দের অভাবে মাটির কাজ করা যায়নি।

এ কারণে রাস্তাটির কিছু স্থানে পানি জমে কাঁদার সৃষ্টি হয়। তিনি বলেন, রাস্তাটিতে মাটি ভরাট করা গেলে মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব হবে। মাটি ভরাটের পর রাস্তাটি পাকাকরণও করা যাবে।

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, পরগনাবাজার থেকে লাবু মসজিদ হয়ে দেওরগ্রাম ভায়া ছড়িখাই নদীর পর পর্যন্ত রাস্তায় মাটি ভরাট গেলে পুরো এলাকা যোগাযোগ নেটওয়ার্কের আওতায় চলে আসবে বলে জানান এ ইউপি সদস্য।

তিনি আরো জানান এলাকার অধিকাংশ লোক গরীব। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগের জন্য সক্রিয় কোন নেতাও নেই। যে কারণে যোগাযোগের ক্ষেত্রে এ অঞ্চলের মানুষের বঞ্চনার অবসান হচ্ছে না।





জনদুর্ভোগ এর আরও খবর

নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা
ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ
পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)