শিরোনাম:
●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা
রাঙামাটি, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২০ জুন ২০১৭
প্রথম পাতা » অপরাধ » অবৈধভাবে ত্রিশালে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় মার্কেট নির্মাণ
প্রথম পাতা » অপরাধ » অবৈধভাবে ত্রিশালে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় মার্কেট নির্মাণ
মঙ্গলবার ● ২০ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অবৈধভাবে ত্রিশালে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় মার্কেট নির্মাণ

---ময়মনসিংহ অফিস :: (৬ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.১৩মি.) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল এলাকার বগার বাজার চৌরাস্তার মোড়ে সড়ক ও জনপথ বিভাগের জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ জানা গেছে, উপজেলার আমিরাবাড়ী মৌজায় সাবেক দাগ নং ৯২৯ এবং বর্তমান দাগ নং ২২৫৮ এর সড়ক ও জনপথ বিভাগের মহাসড়কের পাশে স্থানীয় মৃত আবুল হোসেনের ছেলে মো. আহাদ মিয়া স্থায়ী ভাবে মার্কেট নির্মাণ করছে।

স্থানীয়দের অভিযোগ সড়ক ও জনপথ বিভাগের বগার বাজার চৌরাস্তা মোড়ে যে জায়গাটিতে মার্কেট নির্মাণ করা হচ্ছে তাতে জনসাধারনের চলাচলসহ বিভিন্ন অসুবিধার সৃষ্টি হচ্ছে। রাস্তার মোড়ে সিএনজি রাখা, গাড়িতে উঠানামা, গাড়ির মোড় নেওয়া মারাত্মক ভাবে ব্যহত হচ্ছে।

এব্যাপারে স্থানীয় লোকজন মো. আহাদ মিয়াকে বারবার মৌখিক ভাবে নিষেধ করলেও কোন বাধা না মেনেই জোর পূর্বক মার্কেট নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। স্থানীয় সাইফুল ইসলামসহ এলাকার শতাধিক লোকের স্বাক্ষরিত সড়ক ও জনপথ বিভাগ, জেলা প্রশাসক সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে অভিযোগ করেও কোন ফল পাচ্ছে না।

স্থানীয় আমিরাবাড়ী গুজিয়াম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান বুলবুল জানান, যে জায়গাটিতে মার্কেট স্থান করা হচ্ছে জায়গাটি সড়ক ও জনপথ বিভাগের। মার্কেট নির্মাণের ফলে রাস্তার পাশ দিয়ে আমার স্কুলের শিক্ষার্থীসহ জন সাধরান সারাক্ষন যাতায়াত করে। অবিলম্বে সরকার এ বিষয়ে পদক্ষেপ না নিলে এখানে যে কোন সময় বড় ধরনের সড়ক দুর্ঘটানার আশংকা রয়েছে।

স্থানীয় শাহজাহান সিরাজ জানান, আহাদ মিয়া একজন সেনাবাহিনীর অফিসার, যার ফলে এলাকার কারোও কথা না মেনে মার্কেট নির্মাণ করছেন। এর ফলে চৌরাস্তা এলাকায় যানবাহন চলাচলে চড়ম দুর্ভোগে পুহাতে হবে।

অপর দিকে ময়মনসিহের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ খানের কাছে অভিযোগের প্রেক্ষিতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চাইলে তিনি জানান, ভালুকা এস.ডি.ই কে সরেজমিনে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি এবং জুন মাসের পরেই সড়ক ও জনপথ বিভাগের রাস্তার দুপাশের অবৈধ দখল দারদের উচ্ছেদ অভিযান চালানো হবে ।





আর্কাইভ