শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৩ জুন ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » বেতন বোনাসের দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ২৫
প্রথম পাতা » গাজিপুর » বেতন বোনাসের দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ২৫
শুক্রবার ● ২৩ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বেতন বোনাসের দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ২৫

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (৯ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১.২৪মি.) ঈদ উপলক্ষে বেতন বোনাসের পরিশোধের দাবিতে ২১ জুন বুধবার রাতে গাজীপুরের টঙ্গী বিসিক শিল্পাঞ্চলের দু’টি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। এসময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ করেছে এবং টিয়ার শেল ও সর্টগানের গুলি ছুড়েছে। এতে অন্ততঃ ২৫ জন পুলিশ ও শ্রমিক আহত হয়েছে।

টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ তালুকদার ও স্থানীয়রা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ঈদকে সামনে রেখে পৃথক ঘটনায় গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকার ক্যাপোরী এ্যাপারেলস লিমিটেড ও মেহেরুননেছা নামের দু’পোশাক কারখানার শ্রমিকরা গত কয়েকদিন ধরে তাদের পাওনা বেতন ও বোনাস পরিশোধের জন্য কর্তৃপক্ষের কাছে দাবী জানিয়ে আসছিল। কিন্তু কর্তৃপক্ষ বারবার আশ^াস দিয়েও শ্রমিকদের পাওনা পরিশোধ করেনি। অবশেষে বুধবার বিকেলে ওই দু’কারখানার শ্রমিকরা বেতন ও বোনাস পরিশোধের দাবীতে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা কর্তৃপক্ষের সাড়া না পেয়ে কারখানা থেকে বেরিয়ে এসে কারখানার পার্শ্ববর্তী টঙ্গী-কালীগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এতে টঙ্গী-সিলেট আঞ্চলিক সড়কসহ আশপাশের সড়ক অবরুদ্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠে। উত্তেজিত শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এতে পুলিশের কয়েক সদস্য আহত হয়। এসময় পুলিশ লাঠিচার্জ করলে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে এবং ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে রাত ৯টার দিকে পুলিশ টিয়ার শেল ও সর্টগানের গুলি ছুড়ে আন্দোলনরতদের ছত্রভঙ্গ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনার পর পুলিশের মধ্যস্থতায় রাতেই ওই দু’কারখানার শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের কার্যক্রম শুরু করা হয়।

আহত শ্রমিক ও তাদের স্বজনেরা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, টঙ্গী বিসিক শিল্প এলাকার একই মালিকানাধীন ওই দুই পোশাক কারখানার শ্রমিকদের গত মে মাসের বেতন পরিশোধ করেনি কর্তৃপক্ষ। সোমবার মে মাসের বেতন এবং ঈদ বোনাস পরিশোধের কথা ছিল। কর্তৃপক্ষ ওই দিনও বেতন-বোনাস পরিশোধ করেনি। সর্বশেষ বুধবার দিনভর শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার অপেক্ষায় রেখে কারখানার কর্মকর্তারা কৌশলে সরে পড়েন। এতে শ্রমিকরা বিসিকের প্রধান সড়কের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন।

আন্দোলনরত শ্রমিকরা আরো জানায়, এ ঘটনায় ২০ শ্রমিক আহত হয়। আহত শ্রমিকদের টঙ্গী সরকারি হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)