শিরোনাম:
●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব
রাঙামাটি, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৩ জুন ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » শেষ মুহুতে জমে উঠেছে গাবতলীতে ঈদ বাজার
প্রথম পাতা » প্রধান সংবাদ » শেষ মুহুতে জমে উঠেছে গাবতলীতে ঈদ বাজার
শুক্রবার ● ২৩ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শেষ মুহুতে জমে উঠেছে গাবতলীতে ঈদ বাজার

---আল আমিন মন্ডল,বগুড়া প্রতিনিধি :: (৯ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৪২মি.) পবিত্র ঈদ-উল-ফিতর’কে সামনে রেখে শেষ মুহুতে বগুড়া শহর’সহ গাবতলী উপজেলায় কেনাকাঁটার ধুম পড়েছে। ক্রেতাদের সমাগমে জমে উঠেছে ঈদ বাজার। গ্রাম্যঞ্চলের হাট বাজারের বিপনীবিতান’সহ মার্কেটগুলোতে ঈদ কেনাকাঁটায় ভীড় বাড়ছে। ঈদ-উল-ফিতরের দিন যতই ঘনিয়ে আসছে দোকানপাট গুলোতে বিক্রি ততই বাড়ছে।
জানা যায়, বগুড়া জেলার সকল মার্কেট’সহ গাবতলী পৌর এলাকায় ও ১১টি ইউনিয়নের মফস্বল এলাকার মার্কেট গুলোতে হাজার হাজার তরুন-তরুনী প্রতিদিন কেনাকাঁটা করছে। অনেকেই পরিবার পরিজনদের জন্য নতুন কাপড়, জুতা, গহনা ও শিশু’দের পোষাক কিনছে। আবার কেউ কেউ ছুটছে শহরের বড় বড় মার্কেটগুলোতে। নিন্মবৃত্ত মানুষ ছুটছে ফুটপাতের দোকানগুলোতে। এই ঈদে পুরুষদের চেয়ে নারীদের ভীড় চোখে পড়ার মত। গতবছরের চেয়ে এবছরে পোষাক ও ঈদ সামগ্রীর দাম বেড়েছে। টেইলার্স গুলোতে অর্ডার নেওয়া ইতিমধ্যে বন্ধ হয়েছে। দর্জিপাড়ায় বাড়ছে কারিগরদের চরম ব্যস্ততা। ফলে নতুন জামা কাপড় তৈরীতে ব্যস্ত সময় পাড় করছেন দর্জিরা। দিনরাঁত কাপড় সেলাই মেশিনে বসে কাজ করছেন তাঁরা। তবে রেডিমেইট পোষাকের চাইতে অনেকের পছন্দ বানোনো (তৈরী করা) কাপড় ব্যবহার করার। ফলে এবছরে দর্জিদের কদর বেড়েছে। রংধনু কালেকশন ও ইউনিক টেইলার্স এন্ড ফেব্রিক্স প্রোপাইটার মো. আব্দুল মালেক মালু সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, এবারে ঈদে বেশ অর্ডার পেয়েছি। দম ফেলানোর সময় নাই। ফলে সবচেয়ে বেশী কাজ করতে হচ্ছে কারিগরদের। দিনরাঁত সমানতালে কাজ করছেন তাঁরা। দোকানে নারী-পুরুষদের পাশাপাশি হুজুররা অর্ডার দিয়েছে। তরুন ক্রেতা অহেদুল ইসলাম খোকন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, নতুন রেডিমেইট পোষাক কিনেছি। দামটা একটু বেশী। তবুও এ ঈদে নতুন পোষাক চায়। কলেজ পড়ুয়া শিক্ষার্থী নিপা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, এবার ঈদে লং ড্রেস কিনেছি। তবে কসমেটিক্সের পাশাপাশি মেহেদী রং কিনতে হবে। ইউনিক টেইলার্স এন্ড ফেব্রিক্স এর কাপড় কাঁটার মাষ্টার উজ্জল হোসেন ও মাহফুজার রহমান এবং রাসেল মাহমুদ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, দিনরাঁত কাজ করেও শেষ হচ্ছে না। এ ঈদে সবাই নতুন কাপড় তৈরী করার জন্য অর্ডার দিয়েছে। এখন সময়মত ডেলিভেরি দিতে হবে। ক্রেতা আবু হাসান ও সাংবাদিক শফিকুল ইসলাম এবং মিঠু আহম্মেদ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, দ্রব্যসামগ্রীর দাম বৃদ্ধি হওয়ায় কেনাকাটা করতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। তবুও পরিবারে মুখে হাসি ফুটাতে নতুন কাপড়’সহ ঈদ সামগ্রী কিনতে হচ্ছে। গাবতলীর বালিয়াদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান মাহবুব সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ধনী-গরিব সকলের জন্য ঈদ। এ ঈদের আনন্দ সবাই জেন উপভোগ করতে পারে সে জন্য হতদরিদ্র মানুষের পাশে থেকে সহযোগিতা করছি। আশরাফুল গিফট হাউস প্রোপাইটার মো. মিঠু সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, এ ঈদে বেচাকেনা বেশ জমে উঠেছে। ফলে ব্যস্ত সময় কাঁটাচ্ছি। বিপনী দোকান মালিক মাহবুর, সুলতান, মিজান, পায়েল, লজিক, মানিক ও কসমেটিক্স দোকান মালিক জাকির, রুহুল আমীন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, এ ঈদে বিক্রি বেশ ভাল হচ্ছে। ঈদের সময় যতই এগিয়ে আসছে বিক্রি ততই বাড়ছে। ঈদে কিশোর কিশোরী’রা নতুন পোষাক বেশী কিনছে। তবে তরুন’রা বেশী কিনছে পাঞ্জাবী, পায়জামা, র্শাট, টির্শাট, জিন্স প্যান্ট, ফতুয়া। আর তরুনীরা কিনছে মেহেদী রং, থ্রি-পিছ, সালোয়ার কার্মিজ, ওড়না, শাড়ি, কসমেটিক্স, জুতা সেন্ডেল’সহ সকল প্রয়োজনীয় ঈদ সামগ্রী।

এছাড়াও পরিবারের প্রধান কর্তাগন কিনছেন লাচ্ছা সেমাই, চিনি, কিসমিস, বাদাম, দুধ, পাউডার, লুডুলস, আতপ চাল ও মসলা সামগ্রী। তবে শেষ মুহুতে ঈদ সাগ্রহী’সহ টুপি ও আঁতর এবং সুরমা দোকানেও বেশ ভীড় জমে উঠেছে।





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো

আর্কাইভ