সোমবার ● ২৬ জুন ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে রথযাত্রা উৎসব উদযাপন
রাউজানে রথযাত্রা উৎসব উদযাপন
রাউজান (উত্তর) প্রতিনিধি :: (১২আষাঢ় ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১.২২মি.) চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় বিপুল উৎসাহ উদ্দীপনা ও হাজারো ভক্তের জয় জগন্নাথ জয়ধ্বনিতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব ২৫ জুন রবিবার সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথ যাত্রার অনুষ্ঠান।
অনুষ্ঠানে মধ্যে ছিলো হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, পদাবলী কীর্তন, আরতি কীর্তন ও আলোচনা সভা।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ইশ্বর। তাই জগন্নাথ হচ্ছে জগতের ইশ্বর। তাঁর অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথ যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।
এ উপলক্ষে রাউজান উপজেলার সুলতানপুর জগন্নাথ মন্দির হতে হতে রথযাত্রা শুরু হয়ে বরপোল এলাকায় গিয়ে শেষ হয় সুলতানপুর শ্রী শ্রী জগন্নাথ বিগ্রহ মন্দিরের শুভ রথযাত্রা অনুষ্টান ।
সার্বিক ভাবে সহযোগীতা করার জন্যে পূজা কমিটির পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য,রাউজন উপজেলা প্রশাসন, রাউজান থানার পুলিশ প্রশাসন ও উপজেলা পূজা উদযাপন পরিষদ এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।





মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন