মঙ্গলবার ● ২৭ জুন ২০১৭
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন
কালীগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৩আষাঢ় ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৫মি.) পারিবারিক কলহের জেরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভাতিজা মিন্টু রোজারিওর (৩৫) হাতে চাচা ইনু রোজারিও (৫৫) খুন হয়েছে।
ঈদের দিন ২৬ জুন সোমবার বিকেলে উপজেলার তুমলিয়া ইউনিয়নের পিপড়াশুর গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত ইনু রোজারিও পিপড়াশুর গ্রামের মৃত মাইকেল রোজারিও ছেলে। তিনি কৃষি শ্রমিকের কাজ করতেন। ঘটনার পর থেকে তার ভাতিজা মিন্টু রোজারিও পলাতক রয়েছে।
কালীগঞ্জ থানার এসআই মো. মনিরুজ্জামান নিহত ইনুর স্ত্রী শিউলী রোজারিও বরাত দিয়ে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, বিকালে পারিবারিক বিষয় নিয়ে ইনুর সাথে তার ভাই বার্নাড রোজারির ছেলে মিন্টুর কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে মিন্টু লোহার রড দিয়ে ইনুর মাথায় আঘাত করে। এতে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিন্টুর বড় ভাই লিটন রোজারিও বলেন, চাচার সাথে মিন্টুর কথা কাটাকাটি হচ্ছিল। কিন্তু কোনো কিছু বোঝার আগেই রড দিয়ে চাচাকে আঘাত করে এবং তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশীষ কুমার বণিক সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ইনুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, লাশ প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন বলে এসআই মনিরুজ্জামান জানান।





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা