শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩ জুলাই ২০১৭
প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় শ্রমজীবি দম্পতির ওপর সন্ত্রাসী হামলা
প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় শ্রমজীবি দম্পতির ওপর সন্ত্রাসী হামলা
সোমবার ● ৩ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কলাপাড়ায় শ্রমজীবি দম্পতির ওপর সন্ত্রাসী হামলা

---পটুয়াখালী প্রতিনিধি :: (১৯ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৫২মি.) শ্রমজীবি কৃষক জাহাঙ্গীর হাওলাদার ও কুলসুম বেগম দম্পতিকে বাড়িঘর থেকে উচ্ছেদ করতে এবার সন্তান শাহিন হাওলাদারসহ তিনজনকে বেধড়ক মারধর করা হয়েছে। মারধরের ১০দিন পরেও স্বাভাবিক হতে পারেনি এরা। স্ত্রী-সন্তানসহ জাহাঙ্গীর এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নীলগঞ্জ ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের এ পরিবারটি এখন সন্ত্রাসী ওই চক্রের ভয়ে নিরাপত্তাহীন হয়ে পড়েছেন।
এ ঘটনায় জাহাঙ্গীর হাওলাদার কলাপাড়া থানায় নজরুল ইসলাম মীর, রুহুল আমিন, পিয়ারা বেগম, শারমিনসহ পাঁচ জনকে আসামী করে মামলা করেছেন। বর্তমানে মামলা প্রত্যহারের জন্য হুমকি দেয়া হচ্ছে বলে জাহাঙ্গীরের অভিযোগ। বেধড়ক মারধরের ক্ষত ছাড়াও জাহাঙ্গীরের মাথায় কোপের আঘাত রয়েছে। হাতে পিঠে শরীরে মারাত্মক জখম হয়েছে। তার স্ত্রীকে এতোটা নির্দয়ভাবে মারধর করা হয়েছে যে এখনও স্বাভাবিক কথা বলতে পারছেন না।

জাহাঙ্গীর জানান, তার বাড়ির সীমানার একটি কাফুলা গাছ উপড়ে ফেলে প্রতিপক্ষ পড়শিরা। এ কথা জিজ্ঞেস করায় অতর্কিতভাবে রড, লাঠিছোটা নিয়ে হামলে পড়ে। বর্তমানে এ পরিবারটি নিরাপত্তাহীন রয়েছে।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম শাহনেওয়াজ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, মামলা হয়েছে। একজন অফিসারকে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
জাহাঙ্গীর জানান, তার গোটা পরিবারকে ভিটিবাড়ি থেকে উচ্ছেদে সন্ত্রাসী ওই চক্র তাদের ওপর এমন সন্ত্রাসী হামলা চালায়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)