শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৬ জুলাই ২০১৭
প্রথম পাতা » অপরাধ » চট্টগ্রামে গভীর রাতে হোটেলে ঢুকে মাতাল ওসি মাইনুল এর কান্ড !
প্রথম পাতা » অপরাধ » চট্টগ্রামে গভীর রাতে হোটেলে ঢুকে মাতাল ওসি মাইনুল এর কান্ড !
বৃহস্পতিবার ● ৬ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রামে গভীর রাতে হোটেলে ঢুকে মাতাল ওসি মাইনুল এর কান্ড !

---চট্টগ্রাম প্রতিনিধি :: নগরীর আগ্রাবাদে অভিজাত আবাসিক হোটেল সেন্টমার্টিনে ঢুকে অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন আলোচিত-সমালোচিত পুলিশ পরিদর্শক মাইনুল ইসলাম ভূঁইয়া। তিনি ওই হোটেলের চারজন কর্মী এবং ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এস আই) সৈয়দ আলমকে পিটিয়েছেন। এসময় তিনি মাতাল ‍অবস্থায় ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। দুই বছর আগে হোটেল থেকে বিনা অপরাধে ছাত্রলীগের এক নেতাকে আটকের পর মারধর করে সাময়িক বরখাস্ত হয়েছিলেন নগরীর সদরঘাট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মাইনুল ইসলাম ভূঁইয়া। বরখাস্তের আদেশ প্রত্যাহারের পর বর্তমানে তিনি নগরীর দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত আছেন।

গত জানুয়ারিতে নগরীর খুলশীতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত একটি গেস্ট হাউস থেকে অপ্রীতিকর অবস্থায় বেশ কয়েকজন নারী-পুরুষকে আটকের পরও আলোচনায় এসেছিলেন মাইনুল, কারণ সেটির মালিক ছিলেন তিনি নিজে।

সেন্টমার্টিন হোটেলে ঢুকে মাইনুলের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির কথা স্বীকার করে নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) ফারুকুর রহমান প্রতিনিধিকে বলেন, ভিডিও ফুটেজে ঘটনার সত্যতা পাওয়া গেছে। পুরো ঘটনা তদন্ত করে ডবলমুরিং থানার ওসি পুলিশ কমিশনার বরাবরে প্রতিবেদন দিয়েছেন। মাইনুলের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সূত্রমতে, ৩ জুলাই সোমবার গভীর রাত দেড়টার দিকে মাইনুল ইসলাম ভূঁইয়া হোটেল সেন্টমার্টিনে যান। আগে থেকে বুকিং দিয়ে রাখা হোটেলের চারতলায় ৪১৫ নম্বর কক্ষে অবস্থান করে তিনি মদ পান করতে থাকেন। রাত আনুমানিক ২টার পর আরও মদের অর্ডার দেয়া নিয়ে তার সঙ্গে হোটেলের এক কর্মীর কথা কাটাকাটি হয়। মাইনুল ওই কর্মীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজের পর মারতে মারতে হোটেলের নিচতলায় অভ্যর্থনা কক্ষে নিয়ে যান।

এসময় হোটেলের আরেক কর্মী তাকে রক্ষা করতে এসে তিনিও মারধরের শিকার হন। ঘটনা দেখে বাইরে থেকে নিরাপত্তা রক্ষীদের একজন দৌঁড়ে আসেন। মাইনুল তাকে দেখে পিস্তল বের করে মেরে ফেলার হুমকি দেন এবং চড়-থাপ্পড় দেন। আনুমানিক ৬০ বছর বয়সী হোটেলের নিরাপত্তা রক্ষীদের প্রধান অভ্যর্থনা ডেস্কের সামনে আসলে তিনিও লাঞ্ছিত হন।

খবর পেয়ে হোটেলের বাইরে থেকে মাইনুলের প্রাইভেট কারের চালক তাকে নিয়ে যাবার জন্য আসেন। তাকেও গালিগালাজ করেন মাইনুল। তবে বিল পরিশোধ করে মাইনুলকে হোটেল থেকে বের করে নিয়ে যেতে সক্ষম হন গাড়িচালক।

রাত আনুমানিক তিনটার দিকে ডবলমুরিং থানার এস আই সৈয়ম আলমের নেতৃত্বে একটি টিম সেন্টমার্টিন হোটেলে যায়। তারা হোটেলে অবস্থানরত বিদেশি নাগরিকদের নিরাপত্তার বিষয়টি মনিটরিংয়ের জন্য গিয়েছিলেন। এসময় ওসি মাইনুল আবারও প্রাইভেট কার নিয়ে হোটেলের ‍সামনে আসেন। একজন নিরাপত্তা রক্ষী দ্রুত গিয়ে এস আই সৈয়দ আলমকে বলেন, ওসি স্যার এসেছেন।

তখন এস আই সৈয়দ আলম হোটেলের লবিতে বসে চা খাচ্ছিলেন। তিনি আয়না দিয়ে উঁকি দিয়ে দেখেন। প্রাইভেট কারের ভেতরে ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম আছেন ভেবে তিনি দ্রুত বেরিয়ে যান এবং ওই গাড়ির সামনে দাঁড়ান। কিন্তু তিনি দেখতে পান, সেখান থেকে বেরুচ্ছেন মাইনুল ইসলাম।

এসময় আকস্মিকভাবে মাইনুল এস আই সৈয়দ আলমের কলার চেপে ধরে বলেন, তুই উঁকি দিছস কেন ?

একথা বলেই তাকে চড়-থাপ্পড় দেয়া শুরু করেন। সৈয়দ আলম বারবার নিজের পরিচয় দিয়েও মাইনুলকে নিবৃত্ত করতে পারেননি। মাইনুল তার চাকরি খাওয়ার হুমকি দেন।

এসময় সৈয়দ আলম উপ-কমিশনারকে (পশ্চিম) ফোন করেন এবং ঘটনার বর্ণনা দেন। উপ-কমিশনার দ্রুত ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিমকে ঘটনাস্থলে যাবার নির্দেশ দেন। রাত সাড়ে তিনটার দিকে ডবলমুরিং থানার ওসি, পরিদর্শক (তদন্ত) শাহাদাৎ হোসেন এবং সেকেন্ড অফিসার নূরুল ইসলাম ও আকবর শাহ থানার একজন কর্মকর্তা ঘটনাস্থলে যান। এর আগেই অবশ্য মাইনুল ঘটনাস্থল ত্যাগ করেন।

উপ-কমিশনার (পশ্চিম) ফারুকুর রহমান প্রতিনিধিকে বলেন, ঘটনাস্থলে গিয়ে ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হোটেলের কর্মকর্তাসহ প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছেন অফিসাররা।

মঙ্গলবার আরও দুই দফা হোটেলে গিয়ে প্রত্যক্ষদর্শী ও ঘটনার শিকার হোটেলের কর্মীদের বক্তব্য নিয়েছেন। এরপর ৫ জুলাই বুধবার সকালে সিএমপি কমিশনার বরাবরে প্রতিবেদন দাখিল করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ঘটনার বিষয়ে জানতে চাইলে পুলিশ পরিদর্শক মাইনুল ইসলাম ভূঁইয়া বলেন, কি হয়েছে আমি কিছু জানি না। সব আপনারা (সাংবাদিক) জানেন আর মহিউদ্দিন সেলিম স্যার জানেন। উনি আমার স্যার, আমার গুরু। আমি সবসময় উনারে পায়ে ধরে সালাম করি। উনি যেভাবে চাইবেন সেভাবে হবে।

এই বিষয়ে কিছু বলতে অপারগতা প্রকাশ করেছেন ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম।

এদিকে মাইনুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছেন সিএমপি কমিশনার। সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) নাজমুল হাসানকে প্রধান করে কমিটিতে ডবলমুরিং জোনের সহকারি কমিশনার এবং নগর গোয়েন্দা পুলিশের একজন পরিদর্শককে সদস্য রাখা হয়েছে। সূত্র:বাংলানিউজ।





অপরাধ এর আরও খবর

শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)