শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৬ জুলাই ২০১৭
প্রথম পাতা » কৃষি » আলীকদমে বন্যায় কবলিতরা ত্রাণ পায়নি
প্রথম পাতা » কৃষি » আলীকদমে বন্যায় কবলিতরা ত্রাণ পায়নি
বৃহস্পতিবার ● ৬ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আলীকদমে বন্যায় কবলিতরা ত্রাণ পায়নি

---হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (২২ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৪৭মি.) আলীকদম উপজেলায় বন্যায় প্লাবিতরা এখনো পর্যন্ত ত্রাণ পায়নি। বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকাও এ পর্যন্ত পাওয়া যায়নি বলে স্বীকার করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। এবিষয়ে উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের চরম দায়িত্বহীনতাকে দায়ী করছেন এলাকাবাসী।
জানা গেছে, গত সোমবার থেকে টানা বর্ষণে পাহাড়ি খরস্রোতা মাতামুহুরীতে পানি ফুলে উঠে। উপজেলার চারটি ইউনিয়নের নদী তীরবর্তী এলাকাগুলো তলিয়ে যায় বানের পানিতে। শত শত বাড়িঘর বন্যার পানিতে ডুবে যায়, পানিবন্দি হয়ে পড়ে হাজার হাজার মানুষ।
সরেজমিন পরিদর্শনকালে দেখা গেছে, সদর, নয়াপাড়া, চৈক্ষ্যং ও কুরুকপাতা ইউনিয়নের নদী তীরবর্তী বাড়িঘরগুলো মাতামুহুরী নদীর পানিতে তলিয়ে যায়। অসহায় লোকজন ত্রাণের জন্য হাহাকার করতে থাকে। ইঞ্জিনচালিত নৌকাযোগে পরিদর্শনকালে নয়াপাড়া ইউপি চেয়ারম্যানকে কয়েকটি পরিবারকে নগদ অর্থ সহায়তা দিতে দেখা গেছে।
উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সমর রঞ্জন বড়ুয়া সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, সাম্প্রতিক বন্যা ও ঘুর্ণিঝড় পরবর্তী জেলা ও উপজেলা প্রশাসনের ত্রাণ সহায়তা পায়নি জনগণ। এটি প্রশাসনের ব্যর্থতা। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরীতে স্থানীয় প্রশাসনের উদাসীনতা ও জনপ্রতিনিধিরে ব্যর্থতা রয়েছে। তিনি অভিযোগ করেন, জুন ফাইনালে ভূয়া বিভিন্ন প্রকল্প দেখিয়ে সরকারি টাকা নয় ছয়  করা নিয়ে প্রশাসন ও প্রতিনিধিরা ব্যস্ত। এ কারণে তাদের বানভাসি মানুষের হয়ে কাজ করা সময় নেই।
জানতে চাইলে সদর ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা জামাল উদ্দিন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আমার ইউনিয়নে শতাধিক পরিবার বন্যায় আক্রান্ত হয়েছে। তবে এ পর্যন্ত সরকারিভাবে কোন ত্রাণ সহায়তা পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নায়িরুজ্জামান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আমরা চেয়ারম্যানদেরকে জরুরী নির্দেশনা দিয়েছি। কিন্তু তারা এখনো কোন তালিকা না দেওয়ায় ত্রাণ সহায়তা প্রদানে বিলম্ব হচ্ছে। তালিকা পাওয়া মাত্রই আমরা যথাযথ ব্যবস্থা নেব।





আর্কাইভ