শিরোনাম:
●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব
রাঙামাটি, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৯ জুলাই ২০১৭
প্রথম পাতা » জাতীয় » ৫৭ ধারা সম্পর্কে আমাদের সিদ্ধান্ত অগাস্ট মাসে পাবেন : আইনমন্ত্রী আনিসুল হক
প্রথম পাতা » জাতীয় » ৫৭ ধারা সম্পর্কে আমাদের সিদ্ধান্ত অগাস্ট মাসে পাবেন : আইনমন্ত্রী আনিসুল হক
রবিবার ● ৯ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৫৭ ধারা সম্পর্কে আমাদের সিদ্ধান্ত অগাস্ট মাসে পাবেন : আইনমন্ত্রী আনিসুল হক

---অনলাইন ডেস্ক :: সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, সভায় ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট’ নিয়ে যে আলাপ–আলোচনা হয়েছে, সেখানে ‘অনেক কিছুই’ এসেছে। তবে সেসব বিষয়ে এই সভায় চূড়ান্ত নিদ্ধান্ত হয়নি।

“আজকের আলোচনায় যেসব কথাবার্তা এসেছে, তার একটা রূপরেখা করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মধ্যে এনে আমরা আগামী অগাস্ট মাসে এটার একটা ড্রাফট নিয়ে আবার মিটিংয়ে বসব। সেই মিটিংয়ে বসে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। সেখানে ৫৭ ধারা সম্পর্কে আমাদের সিদ্ধান্ত আপনারা পাবেন।”

তথ্য–প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারাকে স্বাধীন সাংবাদিকতার পরিপন্থি দাবি করে তা বাতিলের দাবি জানিয়ে আসছেন সম্পাদক পরিষদসহ গণমাধ্যমকর্মীরা।

৫৭ ধারায় বলা হয়েছে– ওয়েবসাইটে প্রকাশিত কোনো ব্যক্তির তথ্য যদি নীতিভ্রষ্ট বা অসৎ হতে উদ্বুদ্ধ করে, এতে যদি কারও মানহানি ঘটে, রাষ্ট্র বা ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, তা হবে অপরাধ। এর শাস্তি অনধিক ১৪ বছর কারাদণ্ড এবং অনধিক এক কোটি টাকা জরিমানা।

২০০৬ সালে হওয়া ওই আইন ২০০৯ ও ২০১৩ সালে দুই দফা সংশোধন করা হয়। সর্বশেষ সংশোধনে সাজা বাড়িয়ে ১০ বছর থেকে ১৪ বছর কারাদণ্ডের বিধান করা হয়। আর ৫৭ ধারার অপরাধকে করা হয় অজামিনযাগ্য।

তথ্য–প্রযুক্তি আইন থেকে ৫৭ ধারা বাদ দিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে এ বিষয়ে ‘বিভ্রান্তি’ দূর করা হবে বলে এর আগে জানিয়েছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।

৫৭ ধারায় যেসব মামলা হচ্ছে সেগুলো নিয়ে ৯ জুলাই রবিবারের সভায় কোনো পর্যবেক্ষণে এসেছি কি না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে বৈঠকে কোনো কথা হয়নি।

ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া চূড়ান্ত না হওয়া পর্যন্ত ৫৭ ধারায় মামলা হতেই থাকবে কি না– এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, “দ্যাখেন, আমি আপনাদের একটি কথা বলি… ৫৭ ধারা যদি আমরা বাতিলও করে দেই, তাহলে এই যে মামলা যেগুলো হয়েছে সে ব্যাপারে কিন্তু একটি সিদ্ধান্ত যখন ওই আইন করব তখন নিতে হবে।

“৫৭ ধারায় এখন যে মামলাগুলো হয়েছে, সেগুলো কিন্তু কোর্টের এবং তদন্তের এখতিয়ারে রয়েছে। আমি আপনাদের আগেও বলেছি, ৫৭ ধারায় যে মামলাগুলো হয়েছে সেগুলোতে সাংবাদিকরা এবং বাক স্বাধীনতার ব্যাপারে যদি কোনো ইয়ে করা হয়ে থাকে, তদন্তকারী সংস্থা সেটা দেখবে।”

আনিসুল হক বলেন, “আমরা অত্যন্ত ইয়েভাবে পরীক্ষা করব ইনভেস্টিগেশনের সময়… যাতে কোনো মতেই নির্দোষ কোনো সাংবাদিক সাজা না পায় বা হয়বানি না হয়… সে ব্যাপারে আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেব।”

আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, “যতক্ষণ পর্যন্ত এই ধারাটা আছে ততক্ষণ পর্যন্ত যদি এই ধারায় কোনো অপরাধ হয় তাহলে কিন্তু মামলা হবে। এটা নিয়ে তো আর কিছু বলা যাবে না। কিন্তু মামলা হওয়াটাই শেষ নয়। মামলা হওয়ার পরে এই ধারায় চার্জশিট দেওয়ার আগে ইনভেস্টিগেশন একটা হয়। সেই ইনভেস্টিগেশন অত্যন্ত সুষ্ঠু হবে, সেটা আপনাদের আমি আশ্বস্ত করতে পারি।”

৫৭ ধারায় বেশিরভাগ মামলা সাংবাদিকদের বিরুদ্ধে হচ্ছে– এমন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইনমন্ত্রী বলেন, “এ ব্যাপারে আপনারা যদি কনসার্ন থাকেন, আমি তা নোট করব এবং তা তদন্তকারী কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিচ্ছি… তারা যেন বিবেচনা করে ইনভেস্টিগেশনটা চালায়।”

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের খসড়ার ১৯ ধারায় আইসিটি আইনের ৫৭ ধারা রাখার বিষয়টি তুলে ধরে মন্ত্রীর বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, “আমি তো বলেছি আমরা এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হইনি। আপনারা চূড়ান্ত সিদ্ধান্ত সম্পর্কে অগাস্ট মাসের মাঝামাঝি জানতে পারবেন।”

অন্যদের মধ্যে তথ্য–প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব কামাল উদ্দিন আহমেদ ব্রিফিংয়ের উপস্থিত ছিলেন।





জাতীয় এর আরও খবর

বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)