রবিবার ● ৯ জুলাই ২০১৭
প্রথম পাতা » অপরাধ » নবীগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
নবীগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: (২৫ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৫মি.)হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ২ কেজি গাঁজাসহ ফয়েজ আহমেদ নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে- ৮ জুলাই শনিবার গভীর রাতে নবীগঞ্জ-কাজিগঞ্জ বাজার সড়কের বেগমপুর (রউয়ারকাড়া) ব্রীজ সংলগ্ন স্থান থেকে থাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফয়েজ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের জিয়াপুর গ্রামের মাদকসহ কয়েকবার পুলিশের নিকট আটক মৃত আরজু মিয়ার দ্বিতীয় পুত্র। উল্লেখিত পরিমান গাজাসহ সিএনজি যোগে যাওয়ার পথে পুলিশ ফয়েজকে গ্রেফতার করে। পুলিশ আরো জানায় ওই রাতে সড়কে পুলিশ টহলরত থাকা অবস্থায় গোপন সুত্রে জানতে পারেন, ফয়েজ পলিথিন ব্যাগে করে ২ কেজি গাঁজাসহ সিএনজি যোগে ওই সড়ক দিয়ে যাচ্ছে। এমনকি তাকে আটক করার জন্য রাস্তায় ওৎ পেতে থাকে পুলিশ। এক পর্যায়ে গাড়ীটি যাওয়ার পথে এসআই আবুল খায়ের ও এএসআই জয়ন্ত তালুকদার এর নেতৃত্বে একদল পুলিশ আটক করে তল্লাশী কালে ফয়েজ আহমদ এর স্বীকারোক্তি মতে ২ কেজি গাঁজা উদ্ধার এবং তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। পরে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। ৯ জুলাই রবিবার দুপুরে তাকে হবিগঞ্জ জেল হাজতে প্রেরন করেছে।





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা