শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১২ জুলাই ২০১৭
প্রথম পাতা » রাজনীতি » অবশেষে লন্ডন গেলেন ইলিয়াসপত্নী লুনা
প্রথম পাতা » রাজনীতি » অবশেষে লন্ডন গেলেন ইলিয়াসপত্নী লুনা
বুধবার ● ১২ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অবশেষে লন্ডন গেলেন ইলিয়াসপত্নী লুনা

---বিশ্বনাথ প্রতিনিধি :: (২৮ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.২২মি.) অবশেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদী লুনাকে যুক্তরাজ্য যেতে দিলেন বিমান বন্দর ইমিগ্রেশন পুলিশ। ১২ জুলাই বুধবার সকাল সোয়া ৯টা থেকে বিমান বন্দরে বসিয়ে রাখার পর পৌনে ১১টার দিকে তিনি লন্ডন যেতে দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এরপর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন লুনা। সঙ্গে আছেন মেয়ে সাইয়ারা নাওয়ার ও ছেলে লাবিব সারার।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসীনা রুশদী লুনা বিমান থেকে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, প্রায় দুই ঘণ্টা বসে থাকার পর আমি যখন লাগেজ নিয়ে বাসার উদ্দেশে ফেরত যেতে রওনা দেই তখন একজন কর্মকর্তা এসে বলেন, আপনার পাসপোর্টটি দেন। পাসপোর্ট দেয়ার কিছুক্ষণ পরে তারা জানান, আমি লন্ডন যেতে পারবো। এর আগে সকাল ৯টার দিকে রাজধানীর হযরত শাহজালাল বিমান বন্দরে পৌঁছালে ইমিগ্রেশন পুলিশ লুনাকে লন্ডন যেতে পারবেন না বলে জানান।
তখন তিনি এ তথ্য জানিয়ে অনলাইন গণমাধ্যম কর্মীদের বলেন, আদালতের সুনির্দিষ্ট নির্দেশনা থাকার পরও বিমান বন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে লন্ডন যেতে বাধা প্রদান করে। তারা (পুলিশ) বলছে, আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে। লুনা বলেন, অথচ রায়ের আদেশে বলা আছে ‘আদালতের অন্য কোনো নির্দেশ ছাড়া তাকে বিদেশ যেতে বাধা দেয়া যাবে না।’
জানাগেছে, ১২ জুলাই বুধবার সকাল ১০টার দিকে বাংলাদেশ বিমানে তার লন্ডন যাওয়ার কথা। এ জন্য সকাল ৯টায় বিমান বন্দর পৌঁছান তিনি। কিন্তু লুনা যেতে পারবেন কি পারবেন না তা নিশ্চিতের জন্য বাংলাদেশ বিমানটি আধা ঘণ্টারও পরে লন্ডনের উদ্দেশ্যে শাহজালাল বিমান বন্দর ত্যাগ করে। আগামী ১৪ জুলাই তাহসীনা রুশদী লুনার বড় ছেলে আবরার ইলিয়াসের সমাবর্তন অনুষ্ঠানে অভিভাবক হিসেবে উপস্থিত থাকতে যুক্তরাজ্যে যাচ্ছেন তিনি। এ বছর ব্রিস্টলের একটি বিশ্ববিদ্যালয় থেকে আবরার গ্রাজুয়েশন শেষ করেন।
প্রসঙ্গত, গত রবিবারও লুনাকে যুক্তরাজ্য যেতে বাধা দেয়া হয়েছিল। এরপর সোমবার উচ্চ আদালতে রিট করেন লুনা। রিটের শুনানিতে আদালত লুনাকে বিদেশ যেতে বাধা না দিতে নির্দেশ দেন। একই সঙ্গে কেন তাকে বাধা দেয়া হয়েছে তা জানতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুল জারি করেন।





রাজনীতি এর আরও খবর

ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে
রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন
তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম  ও মাদকের বিরুদ্ধে ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)