শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৮ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়া কলেজে ছাত্রদের দাবী আদায় ও কর্মবিরতি প্রত্যাহার
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়া কলেজে ছাত্রদের দাবী আদায় ও কর্মবিরতি প্রত্যাহার
বুধবার ● ১৮ নভেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উখিয়া কলেজে ছাত্রদের দাবী আদায় ও কর্মবিরতি প্রত্যাহার

---

উখিয়া প্রতিনিধি ::কঙ্বাজারের উখিয়া কলেজ অধ্যক্ষের কার্যালয়ে ভাংচুরের ঘটনায় বিবরণ দিয়ে ফজলুল করিম স্বাক্ষরিত এক বার্তা একাধিক অনলাইন মিডিয়াসহ প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হওয়ায় ১৭ নভেম্বর ছাত্রনেতা সাইদুল আমিন টিপু’র বড় ভাই মাসুদ আমিন শাকিল কলেজের আইটি কর্মকর্তা ও অনলাইন সংবাদ মাধ্যম সিএসবি২৪.কম এর সম্পাদক পলাশ বড়ুয়াকে অফিসে ঢুকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি ও আসা-যাওয়ার পথে অব্যাহত রাখায় সকল কর্মকর্তা-কর্মচারীর স্বাক্ষরিত ১৯ নভেম্বর ১ দিনের কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়ে গভর্ণিং বডির বরাবরে স্মারকলিপি দেয় ৷
জরুরী ভিত্তিতে ১৮ নভেম্বর বিকাল ৩টায় অধ্যক্ষের কার্যালয়ে গভর্ণিং বডির সদস্য ও ছাত্র প্রতিনিধিদের দাবীর প্রেক্ষিতে পরীক্ষা ফি কমিয়ে ৫০০টাকা থেকে ৪৫০টাকা ও পরীক্ষায় অংশগ্রহণ না করলে ৫০০টাকা জরিমানা নির্ধারণ করা হলে বিরুদ্ধ শিক্ষার্থীরা শান্তিপূর্ণ ভাবে মেনে নেয় ৷ একই সাথে শিক্ষার্থীদের দাবী আদায় নিয়ে সৃষ্ট আন্দোলন ও সঙ্গত কারণে ২১, ২২ নভেম্বরের পরীক্ষা গুলো পরবর্তীতে দিন, তারিখ নির্ধারণের সিদ্ধান্ত নিয়ে বাকী পরীক্ষা গুলো যথারীতি সম্পাদন করার সিদ্ধান্ত নেয়া হয় ৷
আলোচনাকালে অধ্যক্ষ ফজলুল করিম ১৯ নভেম্বর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতির বিষয়টি উপস্থাপন করলে ছাত্রনেতা সাইদুল আমিন টিপু ও মাসুদ আমিন শাকিলের পিতা কলেজ গভর্ণিং বডির অভিভাবক সদস্য রুহুল আমিন মেম্বার আগামীতে এ ধরণের অপ্রীতিকর কিছু হবে না বলে কলেজের আইটি কর্মকর্তা পলাশ বড়ুয়ার নিকট দু:খ প্রকাশ করলে কলেজের সার্বিক পরিস্থিতি ও শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ১৯ নভেম্বর কর্মবিরতি প্রত্যাহার করা হয় ৷ এ সময় উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ আবদুল হক, গভর্ণিং বডির অভিভাবক প্রতিনিধি আদিল উদ্দিন চৌধুরী, অভিভাবক প্রতিনিধি এড. আবদুর রহিম, শিক্ষক প্রতিনিধি শাহ আলম, শিক্ষক প্রতিনিধি প্রভাষক তহিদুল আলম, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদুল আলম চৌধুরী, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অজিত কুমার দাশ, প্রধান সহকারী আবদুর রহিম, হিসাবরক্ষক জিয়াউল হক, কলেজ কর্মচারী সাধন বড়ুয়া, নিলু বড়ুয়া, শামশুল আলম, মনিন্দ্র বড়ুয়া, সুভাষ বড়ুয়া, নুরুল ইসলাম, হাফেজ আলী আহমদ, কবির আহমদ ৷ ছাত্রদের মধ্যে সাইদুল আমিন টিপু ও নুরুল আমিন প্রমুখ ৷

আপলোড : ১৮ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১০.২৫ মিঃ





কক্সবাজার এর আরও খবর

কৃষকের যত চ্যালেঞ্জ কৃষকের যত চ্যালেঞ্জ
হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)