শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৮ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের শুদ্ধ উচ্চারনে জাতীয় সঙ্গীত প্রশিক্ষণ প্রদান
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের শুদ্ধ উচ্চারনে জাতীয় সঙ্গীত প্রশিক্ষণ প্রদান
বুধবার ● ১৮ নভেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের শুদ্ধ উচ্চারনে জাতীয় সঙ্গীত প্রশিক্ষণ প্রদান

---

ষ্টাফ রিপোর্টার :: বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রনালয়ের নির্দেশনায় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রবর্তিত শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত প্রশিক্ষণ কর্মসূচীর বাস্তবায়নের অংশ হিসেবে জেলার ২৬টি সরকারী প্রাথমিক স্কুলের ২৬জন প্রধান শিক্ষক, ২টি মাধ্যমিক স্কুলের ২জন প্রধান শিক্ষক ও মহিলা ও রাঙামাটি সরকারী কলেজের ২জন অধ্যক্ষ মোট ৩০জন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের শিল্পকলা একাডেমীর মিলনাতনে বুধবার দিনব্যাপী শুদ্ধ উচ্চারনে জাতীয় সঙ্গীত প্রশিক্ষণ প্রদান করা হয় ৷
রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মুজিবুল হক বুলবুল সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন করেন শিল্পকলার সহ-সভাপতি প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে ৷ স্বাগত বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার সিনথিয়া চাকমা ৷
উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্ত্যবে সুনীল কান্তি দে বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি কিভাবে মুক্তিযদ্ধকালে এবং তত্‍পরবর্তী সময়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের পূর্ণ মর্যাদা লাভ করে তার পূর্বাপর ব্যাখ্যা প্রদান করেন ৷ তিনি আমাদের জাতীয় সঙ্গীতটি আন্তর্জাতিক স্টাফ নোটেশন লাভ করে তা জানাতে গিয়ে বলেন বিবিসি’র সঙ্গীত বিভাগের সহযোগিতায় বাংলাদেশের বিখ্যাত সুরকার ও সঙ্গীত বিষেযজ্ঞ সমর দাস এই স্টাফ নোটেশনটি নির্ধারণ করে আনেন ৷ তিনি আরো জানান, এ উপলক্ষে সঙ্গীতজ্ঞ সমর দাসের লন্ডনে অবস্থাকালীন সময়ের সমস্ত ব্যয়ভার ব্রিট্রিস সরকার বহন করে ৷ একই সঙ্গে জাতীয় সঙ্গীতের মূল সূর থেকে যেন কোন বিচ্যুতি না ঘটে সেজন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে তত্‍কালীন মন্ত্রীপরিষদ বিভাগ থেকে দেশে প্রয়াত রবীন্দ্র সঙ্গীত শিল্পী কলিম শরাফী, প্রয়াত কন্ঠ শিল্পী আব্দুল আহাদ এবং সানজিদা খাতুন (ছায়ানটের প্রতিষ্ঠাতা)দের নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল ৷ একাজে সহযোগিতা করেছিলেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের তত্‍কালীন পরিচালক আমিরুজ্জামান ৷
রাঙামাটির পিটিআইতে প্রশিক্ষণরত শিক্ষক ও উপজেলার প্রাথমিক বিদ্যালয় গুলোতে পর্যায়ক্রমে এ প্রশিক্ষণ প্রদান করা হবে বলে জানান আয়োজকরা ৷
দিনব্যাপী সঙ্গীত প্রশিক্ষন কর্মশালায় প্রশিক্ষক হিসেবে জেলাশিল্পকলা একাডেমীর সঙ্গীত শিক্ষক মিলন ধর প্রশিক্ষণ প্রদান করেন ৷ তবলায় ছিলেন সুবল বিশ্বাস ৷

আপলোড : ১৮ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১০.১৪ মিঃ





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)