শুক্রবার ● ১৪ জুলাই ২০১৭
প্রথম পাতা » অপরাধ » নবীগঞ্জে ইয়াবা সম্রাট তপন পুলিশের খাঁচায় বন্দি
নবীগঞ্জে ইয়াবা সম্রাট তপন পুলিশের খাঁচায় বন্দি
নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি :: (৩০ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ১.৫৩মি.) নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের উমরপুর গ্রামের ইয়াবা ব্যবসায়ী ও ইয়াবা সম্রাট তপন মিয়া(৩৮)কে গ্রেফতার করেছে ইনাতগঞ্জ ফাঁড়ীর পুলিশ। গ্রেফতার কৃত তপন ওই গ্রামের মৃত মোতালিব উল্লার পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,তপন মিয়া দীর্ঘ দিন যাবত ইনাতগঞ্জ এলাকায় যৌন উত্তেজক ট্যাবলেট ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। এলাকায় সে ইয়াবার ডিলার হিসেবে পরিচিত। সম্প্রতি ইনাতগঞ্জ ফাড়িতে যোগদানকারী উপ-পরিদর্শক শামস উদ্দিন খাঁন ১৪ জুলাই বৃহস্পতিবার রাত ৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে ইনাতগঞ্জ পূর্ব বাজার থেকে ১০ পিস ইয়াবাসহ তপনকে গ্রেফতার করেন। এদিকে তপনের গ্রেফতারের সংবাদ এলাকায় চাউর হলে অনেকেই আনন্দ উল্লাস প্রকাশ করে ইন্সপেক্টর শামস উদ্দিন খাঁনকে ধন্যবাদ জানান। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শামস উদ্দিন খাঁন বলেন,ইয়াবা ও মাদক ব্যবসায়ীদের কোনভাবে ছাড় দেয়া হবেনা। তিনি মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও এলাকার আইন শৃংখলা রক্ষায় সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।





রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা