শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৫ জুলাই ২০১৭
প্রথম পাতা » অপরাধ » মাদ্রাসা ছাত্রীকে জোর করে বিয়ে দেয়ার সময় ভূয়া কাজী আটক
প্রথম পাতা » অপরাধ » মাদ্রাসা ছাত্রীকে জোর করে বিয়ে দেয়ার সময় ভূয়া কাজী আটক
শনিবার ● ১৫ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাদ্রাসা ছাত্রীকে জোর করে বিয়ে দেয়ার সময় ভূয়া কাজী আটক

---ময়মনসিংহ অফিস :: (৩১ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ৩.২০মি.) ময়মনসিংহের হালুয়াঘাটে মাদ্রাসা ছাত্রীকে জোর করে বিয়ে দেয়ার সময় ভূয়া কাজীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় ইউপি চেয়ারম্যান। আটককৃত ভূয়া কাজী আজহারুল জুগলী ইউনিয়নের গামারিতলা গ্রামের আক্কাছ আলীর ছেলে।

শুক্রবার (১৪ জুলাই) দিবাগত রাত ১২ টার দিকে উপজলার জুগলী ইউনিয়নের নয়াপড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, হালুয়াঘাট উপজেলায় জুগলী ইউনিয়নের নয়াপাড়া গ্রামের খলিশাকুড়ি দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী মকবুল হোসেনের মেয়ে হাসনা খাতুন (১৩)কে তার বাবা-মা’র অমতে এলাকার আশ্রাফ এবং আজহারুল জোর করে বাল্যবিয়ে দেয়ার প্রস্তুতি নিচ্ছিল। পরে গোপনে সংবাদ পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ কামরুল হাসান গ্রাম পুলিশ নিয়ে বিয়ে পড়ানোর প্রস্তুতিকালে বাল্যবিয়ে বন্ধ করে আজহারুল নামে ওই ভূয়া কাজীকে আটকের পাশাপাশি হালুয়াঘাট থানায় সোপর্দ করেন।

স্থানীয় চেয়ারম্যান মোঃ কামরুল হাসান বলেন, গোপনে সংবাদ পেয়ে আমি গ্রাম পুলিশ নিয়ে মেয়ের বাড়িতে গিয়ে কাজীকে বিয়ে পড়ানোর কাজে দেখতে পাই। পরে নিকাহ রেজিষ্টার বইসহ ওই কাজীকে আটক করি। তবে ঘটনা টের পেয়ে মেয়ের বাবা ও বর পালিয়ে যায়। তিনি আরো বলেন, এই ভূয়া কাজী ইতোমধ্যে এ এলাকায় স্কুল পড়ুয়া প্রায় ২০টি মেয়ের বাল্যবিয়ে সম্পন্ন করেছে। আমি কয়েকবার লিখিত নোটিশ দিয়েছি তাকে। কিন্তুু তিনি আমার কথা শোনেননি। রাতের আঁধারে ওই ইউনিয়নের মূল কাজী শফিকুল ইসলামের যোগসাজসে ১০ থেকে ১৫ হাজার টাকা লেনদেনের মাধ্যমে এ রকম বাল্যবিয়ে সম্পন্ন করে থাকে এ চক্রটি।

হালুয়াঘাট থানার ওসি (তদন্ত) মোঃ লাল মিয়া এ ভূয়া কাজী আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।





আর্কাইভ