বুধবার ● ১৮ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » দিনাজপুরে ইতিয়ালিয় নাগরিককে গুলি করেছে দুর্বৃত্তরা
দিনাজপুরে ইতিয়ালিয় নাগরিককে গুলি করেছে দুর্বৃত্তরা

দিনাজপুর থেকে নয়ন :: দিনাজপুর শহরের মির্জাপুর বিআরটিসি বাস টার্মিনাল এলাকায় বাইসাইকেল চালানোর সময় ডা. পিয়েরো (৫০) নামের এক ইতিয়ালিয় নাগরিককে গুলি করেছে দুর্বৃত্তরা ৷ আহত পিয়েরোর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিত্সক উন্নত চিকিত্সার জন্য তাকে ঢাকায় হস্তান্তর করার নির্দেশ দিয়েছে কর্তব্যরত চিকিত্সক।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার সময় তাকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় হস্তান্তর করা হয়েছে ৷
দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালের দায়িত্বরত ওয়ার্ড মাষ্টার মাসুদ রানা ঢাকায় প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছে ৷
তিনি বলেন, পিয়েরোর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিত্সার জন্য তাকে ঢাকায় প্রেরনের নির্দেশ দিয়েছে কর্তব্যরত চিকিত্সক ৷ পিয়েরোকে ঢাকায় প্রেরনের জন্য প্রস্তুতি চলছে বলে তিনি জানান ৷

ইতালিয় নাগরিকের উপর হামলার ঘটনার প্রতিবাদে দিনাজপুর শহরের সুইহারী স্যানভিন সেন্ত ও মিশন হাসপাতালের বর্হি বিভাগের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে ৷ এসময় চিকিত্সা সেবা নিতে আসা সাধারন মানুষরা অসহায়ের মতো ঘুড়ে যাচ্ছে ৷
হাসপাতালের কার্যক্রম বন্ধের বিষয়টি কসবা খ্রীষ্টান এলাকার নিবাসী নির্মল হাজদা নিশ্চিত করেছে ৷
আপলোড : ১৮ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১০.৪৯ মিঃ





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা