বৃহস্পতিবার ● ২০ জুলাই ২০১৭
প্রথম পাতা » অপরাধ » হালুয়াঘাটে ২০ কেজি গাঁজা উদ্ধার
হালুয়াঘাটে ২০ কেজি গাঁজা উদ্ধার
ময়মনসিংহ অফিস :: (৫ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪১মি.) ময়মনসিংহের হালুয়াঘাট পশ্চিম মোকামিয়া গ্রামে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ।
২০ জুলাই বৃহস্পতিবার দুপুরে পশ্চিম মোকামিয়া গ্রামে অভিযান চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় ১০ কেজি ওজনের দু’টি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়।
হালুয়াঘাট থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম মোকামিয়া গ্রামে অভিযান চালিয়ে মৃত আহম্মদ আলীর ছেলে রমজান আলীর বাড়ি থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১০ কেজি ওজনের দু’টি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রমজান আলী বাড়ি থেকে পালিয়ে যায়। উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় ২ লাখ টাকা।
হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম মিয়া বিষয়টি নিশ্চিত করে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, অভিযুক্ত রমজান আলীকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)