শিরোনাম:
●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
রাঙামাটি, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২০ জুলাই ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » বঙ্গবন্ধু সাফারী পার্ক স্বস্ত্রীক ঘুরে এলেন বঙ্গবন্ধুর নাতি জয়
প্রথম পাতা » গাজিপুর » বঙ্গবন্ধু সাফারী পার্ক স্বস্ত্রীক ঘুরে এলেন বঙ্গবন্ধুর নাতি জয়
বৃহস্পতিবার ● ২০ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বঙ্গবন্ধু সাফারী পার্ক স্বস্ত্রীক ঘুরে এলেন বঙ্গবন্ধুর নাতি জয়

---মুহাম্মদ আতিকুর রহমান (আতিক),গাজীপুর জেলা প্রতিনিধি :: (৫ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩৪মি.) প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা ও বঙ্গবন্ধুর নাতি সজীব ওয়াজেদ জয় ও তার স্বজনরা ১৯ জুলাই বুধবার দুপুরে ঘুরে এলেনগাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক। এসময় তার সাথে ছিলেন স্ত্রী ও তার মেয়েসহ আট স্বজন।

এই প্রথম বঙ্গবন্ধু পরিবারের কোন সদস্য বুধবার বঙ্গবন্ধু সাফারী পার্কে যান।

সাধারণ দর্শণার্থীদের মত পার্কের গাড়িতে চড়ে কোর সাফারী পার্ক ছাড়াও ম্যাকাউ ও প্যারট এভিয়ারিসহ বিভিন্ন ইভেন্ট পরিদর্শণ করেন।

বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত তিনি পার্কে অবস্থান করেন বলে জানান বঙ্গবন্ধু সাফারী পার্কের তত্ত্বাবধায়ক ও সহকারী বন সংরক্ষক শাহাবুদ্দিন। পরে স্থানীয় একটি রিসোর্টে দুপুরের খাবার ও বিশ্রাম সারেন।

এসময় গাজীপুরের জেলা প্রশাসক ডঃ দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, সাফারি পার্ক প্রকল্প পরিচালক সামসুল আজমসহ উর্ধ্বতন কর্মকর্তারা সাধারণ দর্শীণার্থীদের মত পার্কের গাড়িতে করে সাফারি পার্ক ঘুরে দেখেন।

গাজীপুরের জেলা প্রশাসক ডঃ দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর জানান, সাফারি পার্ক ঘুরে দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। পার্কটিকে আরো ডেভেলপ করা দরকার। এরজন্য যা যা করা দরকার, সেক্ষেত্রে সরকারকে তিনি বলবেন, সহযোগিতা করবেন।

বন সংরক্ষক শাহাবুদ্দিন আরো জানান, মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক পরামর্শক সজীব ওয়াজেদ জয়, স্ত্রী ক্রিস্টিন ওয়াজেদ সন্তানসহ পরিবারের মোট আট সদস্য নিয়ে সাফারী পার্ক পরিদর্শনে আসেন। দুপুর সাড়ে ১২টার দিকে সড়ক পথে তিনি সাফারী পার্কের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করেন। এসময় তারা কোর সাফারী পার্কের প্যারট ও ম্যাকাউ এভিয়ারি পরিদর্শন করেন। এটা তার কোন রাষ্ট্রীয় সফর নয়। এটা ছিল তার একেবারেই পারিবারিক সফর।

প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা ও বঙ্গবন্ধু দৌহিত্র সজীব ওয়াজেদ জয় ও তার পরিবারের সদস্যদের আগমন উপলক্ষ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারীবাহিনী। এসময় তাদের তথ্য সংগ্রহে কোন সাংবাদিককে অনুমতি দেয়া হয়নি।

স্থানীয় নেতাকর্মীরা সজীব ওয়াজেদ জয় ও তার পরিবারের সদস্যদের স্বাগত জানাতে রাস্তার দু’পাশে ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান নেয়। তার আগমনকে ঘিরে এলাকায় তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)