শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৩ জুলাই ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » জয়দেবপুর পিটিআই-এ বৃক্ষরোপন কর্মসূচি পালন
প্রথম পাতা » গাজিপুর » জয়দেবপুর পিটিআই-এ বৃক্ষরোপন কর্মসূচি পালন
রবিবার ● ২৩ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জয়দেবপুর পিটিআই-এ বৃক্ষরোপন কর্মসূচি পালন

--- মুহাম্মদ আতিকুর রহমান (আতিক),গাজীপুর জেলা প্রতিনিধি :: (৮ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.১০মি) গাজীপুরে জয়দেবপুর প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই)-এ বৃক্ষরোপন কর্মসূচি-২০১৭ পালন করা হয়েছে। ২৩ জুলাই রবিবার দুপুর ১২টায় পিটিআই-এর সুপারিন্টেন্ডেন্ট (অতিরিক্ত দায়িত্ব) মো. হাসানারুল ফেরদৌস একটি নিম গাছের চারা রোপন করে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন। পরে ওই প্রতিষ্ঠানের ইন্সট্রাক্টরদের মধ্যে আইরিন পারভীন, হাসিনা আফরিন, হোসনেয়ারা বেগম, হোসনে আরা বেগম, সুলতান উদ্দিন মোকামী, ফজলুল হক ভূঞা, নাজমুন নাহারসহ সকল ইন্সট্রাক্টর, কর্মচারী ও ডিপিএড-এর ২১৩জন শিক্ষক, শিক্ষার্থীরা মাঠের বিভিন্ন স্থানে ২৫০টি ঔষধিগুন সম্পন্ন নিম গাছের চারা রোপন করেন। বৃক্ষরোপন প্রসঙ্গে জয়দেবপুর পিটিআই-এর সুপারিন্টেনডেন্ট (অতিরিক্ত দায়িত্ব) মো. হাসানারুল ফেরদৌস বলেন, বৃক্ষ আমাদের পরম বন্ধু। বৃক্ষ শুধু প্রাকৃতিক শোভাই বর্ধন করে না, মাটির ক্ষয় রোধ করে, বন্যা প্রতিরোধ করে, ঝড়তুফানকে বাধা দিয়ে জীবন ও সম্পদ রক্ষা করে। আবহাওয়া নিয়ন্ত্রণেও বৃক্ষের ভূমিকা অপরিসীম। তিনি বলেন, জয়দেবপুর পিটিআই-এ ইতিমধ্যে পরিবেশ বান্ধব ফলজ, বনজ, বিভিন্ন জাতের ফুল গাছ ও সৌন্দর্যবর্ধক গাছপালাসহ অন্যান্য বৃক্ষ রয়েছে। এ বছর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মানিত সুযোগ্য মহাপরিচালক ডঃ আবু হেনা মোস্তফা কামাল মহোদয়ের উদ্যোগে সারা দেশে একযোগে ৪ লক্ষ গাছ লাগানোর কর্মসূচীর আলোকে জয়দেবপুর পিটিআই-এ ২৫০টি নিম গাছ লাগানোর প্রচেষ্টা গ্রহণ ও সম্পন্ন করা হয়েছে। তিনি আরো বলেন, আমরা জানি, নিম একটি ঔষধিগুন সম্পন্ন গাছ। এই গাছের পাতা, বাকল, ডালপালা মানুষের বিভিন্ন রোগের চিকিৎসায় প্রভূত ভূমিকা পালন করে থাকে। ঘরের পোকা মাকড় দমনসহ ফসলের পোকা দমনেও এ গাছের ব্যবহার রয়েছে। এইসব দিক বিবেচনায় এই বছর পিটিআই-এ নিম গাছ লাগানোর সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়। পিটিআই যেহেতু একটি শিক্ষা প্রশিক্ষণ প্রতিষ্ঠান সেহেতু শিক্ষার্থী-শিক্ষকদের মধ্যে নিম গাছের ব্যবহার ও এর গুনাগুনের ধারণা হাতেকলমে শিক্ষা প্রদানসহ এই গাছ সমন্ধে ব্যাপক প্রচারণার কৌশল হিসেবে এই কর্মসূচি নেওয়া হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)