শিরোনাম:
●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
রাঙামাটি, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৮ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারকে অপসারনের দাবিতে প্রতিবাদ সমাবেশ
প্রথম পাতা » কৃষি » খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারকে অপসারনের দাবিতে প্রতিবাদ সমাবেশ
বুধবার ● ১৮ নভেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারকে অপসারনের দাবিতে প্রতিবাদ সমাবেশ

---

মাটিরাঙ্গা প্রতিনিধি :: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় খাগড়াছড়ির জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইচ উদ্দিন’র বিরুদ্ধে দুর্নীতি,অর্থ আত্মসাত্‍,প্রতারনাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে খাগড়াছড়ি ও মাটিরাঙ্গা উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানরা ৷
১৮ নভেম্বর সকাল ১১টায় মাটিরাঙ্গা উপজেলা মুক্তমঞ্চে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হুমায়ুন কবির ৷ তিনি প্রয়াত মুক্তিযোদ্ধা অনিল মিত্র’এর মৃত্যুর জন্য খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইচ উদ্দিনকে দায়ী করে বলেন,মহালছড়ি উপজেলার মুক্তিযোদ্ধা অনিল মিত্র জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইচ উদ্দিনের কাছে চিকিত্‍সার জন্য ২০ হাজার টাকা পেতে সাহায্যের আবেদন করলে তিনি সাহায্য পেতে ৫ হাজার টাকা ঘুষ দিতে হবে বলে জানান অনিল মিত্রকে ৷ অনিল মিত্র টাকা দিতে অস্বীকৃতি জানালে শারীরিক ও মানষিক ভাবে অপমানিত হন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইচ উদ্দিনের হাতে ৷ ফলে তিনি অপমানের মানষিক ও শারীরিক কষ্ট সহ্য করতে না পেরে ধীরে ধীরে মৃত্যু বরণ করেন ৷ একজন সঠিক ও দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা কখনো অন্য একজন মুক্তিযোদ্ধাকে অপমান ও শারীরিক ভাবে আঘাত করতে পারেন না উল্লেখ করে,তিনি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইচ উদ্দিনের মুক্তিযোদ্ধা সনদপত্রাদি ভূয়া যা জালিয়াতির মাধ্যমে তৈরি বলে সন্দেহ পোষন করে তার মুক্তিযোদ্ধের বিভিন্ন সনদপত্র যাচাই বাছায়ের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান ৷
মুক্তিযোদ্ধা সন্তান মোঃ হাসানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ১৯৭১ সালের মুক্তিযোদ্ধে মাটিরাঙ্গা যুদ্ধকালিন মুক্তিযোদ্ধা কমান্ডার সন্তান মোঃ হারুন ৷
প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারী কমান্ডার মোঃ হানিফ হাওলাদার ( হানিফ লিডার),খাগড়াছড়ি মুক্তিযোদ্ধা সংসদ সনত্মান কমান্ডের সভাপতি মোঃ আবদুল হান্নান লিটন প্রমুখ ৷
প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন,বীর মুক্তিযোদ্ধা রইচ উদ্দিন ১৫ মাসের দায়িত্বে ক্ষমতার অপব্যাবহার করে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের বিভিন্ন চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন ৷ তার দুর্নীতি,অর্থ আত্মসাত্‍ ও অপকর্মের বিষয়ে কোন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান প্রতিবাদ করতে চাইলে মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ করে দেয়ার হুমকিসহ অশ্লীল ভাষা ব্যাবহার করে মুক্তিযোদ্ধা সংসদ থেকে অপমান করে বের করে দেন ৷ চাহিদা অনুযায়ী লাখ টাকা দিতে না পারলে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের চিকিত্‍সা,চাকরি,রাষ্ট্রিয় বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেন ৷ খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদ পরিচালনায় অফিসিয়াল কোন নিয়ম নীতির তোয়াক্কা করেন না উল্লেখ করে তারা বলেন,সরকার কর্তৃক প্রদত্ত যাবতীয় সুযোগ সুবিধা এবং সংসদের যে সকল নিজস্ব আয়ের উত্‍স রয়েছে সেগুলোর সব অর্থ সবাইকে বঞ্চিত করে তিনি একাই ভোগ করেন ৷ এসময় তারা অবিলম্বে মুক্তিযোদ্ধের চেতনার পরিপন্থি,দুর্নীতি পরায়ন,প্রতারনাকারী,অনৈতিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইচ উদ্দিনের অপসারন পূর্বক তাকে বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ৷ অন্যথায় তারা ঢাকা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন,ঢাকায় সংবাদ সম্মেলন,খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদ ঘেরাওসহ বৃহত্তর আন্দোলোনের ডাক দেয়ার হুশিয়ারী উচ্চারন করেন ৷ এ সময় তারা মুক্তিযোদ্ধা রইচ উদ্দিনকে মাটিরাঙ্গা অবাঞ্চিত ঘোষনা করেন ৷
মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুনাফ,মাটিরাঙ্গা পৌর কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিঞা চান সরকার,বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা সালামত উল্ল্যাহ(অব: শিক্ষক),মুক্তিযোদ্ধা সন্তান আবুল কালাম,আব্দুস ছালাম,আবু রাসেল সুমন, শহিদুল ইসলাম মেম্বার,ফারুক খান,শসাংক লিটন ত্রিপুরা, আব্দুর মালেক,সেলিম,জুলহাসসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ ৷

আপলোড : ১৮ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১১.৫১ মিঃ





কৃষি এর আরও খবর

দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)