মঙ্গলবার ● ২৫ জুলাই ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে বৃক্ষ মেলা উদ্বোধন
পানছড়িতে বৃক্ষ মেলা উদ্বোধন
পানছড়ি প্রতিনিধি :: (১০ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ৩.৪১মি.) “স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশি ফলের গাছ লাগাই” এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ফলদ বৃক্ষ মেলা ও ফল প্রদর্শনী/২০১৭ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ২৫ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা পরিষদ মাঠে তিন দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম এর সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা।
উপজেলা কৃষি অধিদপ্তরের উপ-সহকারী নয়ন টু চাকমার পরিচালিত অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাথ দেব, ৩নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান নাজির হোসেন ও উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম মোমিন।
উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তা মো. আলা উদ্দিন শেখ এর স্বাগত বক্তেব্যের আলোচনা সভা শেষে, উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধানদের হাতে ফলদও বনজ চারা তুলে দেন অথিতিবৃন্দ। পরে মেলার বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন অতিথিবৃন্দ।
এছাড়াও আলোচনা পূর্ব একটি র্যালী উপজেলা পরিষদ মাঠ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১