শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৫ জুলাই ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে টানা ৩ দিনের অবিরাম বর্ষণে নিচু এলাকা প্লাবিত
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে টানা ৩ দিনের অবিরাম বর্ষণে নিচু এলাকা প্লাবিত
মঙ্গলবার ● ২৫ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে টানা ৩ দিনের অবিরাম বর্ষণে নিচু এলাকা প্লাবিত

---রাউজান (উত্তর) প্রতিনিধি :: (১০ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.০৩মি.) অবিরাম প্রবল বর্ষণ ও জোয়াড়ের পানিতে রাউজানের নিচু এলাকা প্লাবিত । গত ২৩ জুলাই রবিবার সকাল থেকেই শুরু হওয়া অঝোরে বৃষ্টির ধারা যা আজ ২৫ জুলাই মঙ্গলবার পর্যন্ত সারাদিনই অব্যহত রয়েছে। প্রবল বর্ষণ ও হালদা নদী, ডাবুয়া খাল ও সর্তাখাল দিয়ে জোয়ারের পানি প্রবেশ করে রাউজানের বিস্তিন্ন এলাকা নিচু এলাকা আবারো প্লাবিত হয়ে এলাকার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। বৃষ্টির কারণেও জোয়ারের পানিতে রাউজানের পৌর এলাকা, রাউজান ইউনিয়ন, বিনাজুরী ইউনিয়ন, পশ্চিম গুজরা, পূর্ব গুজরা, নোয়াপাড়া, নোয়াজিশপুর, ডাবুয়া ও উরকিরচর ইউনিয়নের বেশ কয়েকটি সড়কসহ ফসলী জমি এবং ঘরবাড়ি পানিতে ডুবে গেছে। গতবারের বন্যার রেশ কাটতে না কাটতে আবার সৃষ্ট বন্যার কারনে মানুষের দূর্ভোগ বাড়িয়েছে। গতবারের বন্যায় ঘর-বাড়ি, রাস্তা-ঘাট ফসলি জমি যে ক্ষয়ক্ষতি হয়েছিল সেগুলো এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে না উঠতে আবার বন্যার কারনে এলাকার মানুষের মাঝে আতংক সৃষ্টি হয়েছে। গতবারের মতো চট্টগ্রাম-রাউজান-রাঙামাটি প্রধান সড়কের উপর দিয়ে পানি চলাচল না করলেও এই রাস্তার সাথে সংযুক্ত অনেক রাস্তা বন্যার পানিতে তলিয়ে গেছে।

রাউজান উপজেলার ডাবুয়া, হলদিয়া, চিকদাইর, রাউজান পৌরএলাকা , গহিরা, দক্ষিন সর্তা, সুলতান পুর, কাজি পাড়া, ইদিলপুর, লেলাঙ্গারা, কাগতিয়া, ডোমখালি, মগদাই, আধাঁর মানিক, বিনাজুরি, কদলপুর, কচুখাইন, পাচখাইন ও ফতেহ নগর সহ বেশীর ভাগ এলাকার রাস্তা-ঘাট,ঘর-বাড়ি ও ফসলি জমি পানিতে ডুবে গেছে। হালদা নদীর পানিও বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ ব্যাপারে রাউজান উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজা সিএইচটি মিডিয়া প্রতিনিধি বলেন,সবাইকে আতংকিত না হওয়ার পরামর্শ দিয়ে এবং বন্যা পরিস্থিতি নিয়ে রাউজান উপজেলা প্রশাসন সর্তক অবস্থানে রয়েছে বলে তিনি জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)