বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ৬ বছরের শিশু ধর্ষনের অভিযোগে আটক ১
গাজীপুরে ৬ বছরের শিশু ধর্ষনের অভিযোগে আটক ১

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি :: গাজীপুরে ছয় বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ ৷ আটককৃত হলো প্রভাত চন্দ্র বর্মন (৪০)৷ তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার চাপাবাড়ি এলাকার মৃত বাবু সাধুর ছেলে ৷
এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে ১৮ নভেম্বর বুধবার বিকেলে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন ৷
জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মো. জাকির হোসেন জানান, রিকশা চালক প্রভাত চন্দ্র বর্মন এবং ওই শিশুটির বাবা গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাসন সড়ক এলাকা ফারুকের বাড়িতে ভাড়া থাকে ৷ গত ১৫ নভেম্বর রবিবার শিশুটির বাবা রিকশা চালাতে ও মা গার্মেন্টে চলে গেলে দুপুরের দিকে প্রভাত ওই শিশুটিকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে ৷ ঘটনাটি কাউকে না বলার জন্য শিশুটিকে ১০ টাকা দেয় প্রভাত ৷ পরে শিশুটি ব্যাথা অনুভব করলে ঘটনাটি তার মা-বাবাকে জানায় ৷ দুই দিন ধরে স্থানীয় ভাবে বিষয়টি মিমাংসা করার জন্য চেষ্টা করা হয় ৷ মিমাংসায় ব্যর্থ হলে শিশুটির অভিভাবক পুলিশকে ঘটনাটি জানায় ৷ পরে মঙ্গলবার রাত ১টার দিকে পুলিশ ওই ভাড়া বাসা থেকে প্রভাত চন্দ্র বর্মনকে আটক করে ৷
এ ঘটনায় জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে । ভিকটিমকে পরীক্ষা-নিরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালে পাঠানো হয়েছে ৷ আপলোড ১৮ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১২.০০মিঃ





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা