শিরোনাম:
●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা
রাঙামাটি, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩ আগস্ট ২০১৭
প্রথম পাতা » জনদুর্ভোগ » ভবানীপুর হাটে প্রবেশের রাস্তাটি যেন মরণফাঁদ
প্রথম পাতা » জনদুর্ভোগ » ভবানীপুর হাটে প্রবেশের রাস্তাটি যেন মরণফাঁদ
বৃহস্পতিবার ● ৩ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভবানীপুর হাটে প্রবেশের রাস্তাটি যেন মরণফাঁদ

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: (১৯ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৫৫মি.) নওগাঁর আত্রাই উপজেলার ভবানীপুর-মির্জাপুর হাটে প্রবেশের রাস্তাটি এখন যেন এলাকাবাসীর জন্য মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। স্থানীয় প্রশাসনের নজরদারী অভাবে জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি বেহাল দশায় রয়েছে দীর্ঘদিন যাবত। রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। ফলে রাজস্ব আয় ব্যহত হওয়ার আশঙ্কা করছে এলাকার সচেতন মহল। উপজেলার ভবানীপুর বাজার একটি ঐতিহ্যবাহী বাজার, এখানে সপ্তাহে শনিবার ও মঙ্গলবার দুই দিন হাট বসে। এছাড়াও প্রতিদিন সকাল বিকেল হাট বসে। এখানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কাপড় ব্যবসায়ী, আলু ব্যবসায়ী, রড সিমেন্ট ব্যবসায়ী, কাঁচা মাল ব্যবসায়ীসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে প্রায় প্রতিদিন হাজার হাজার ক্রেতা আসেন এ বাজারে। আত্রাই-নওগাঁ পাকা সড়কের সাথে হাটটি হলেও শাহাগোলার দিক থেকে হাটে প্রবেশ রাস্তাটির ভবানীপুর পিএস ল্যাবরেটরি কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুলের সংলগ্নে রাস্তাটি ভাঙ্গে যাওয়ার ফলে মরণফাঁদে পরিণত হয়েছে। ঘটছে একের পর এক দুর্ঘটনা। দুর্ঘটনা কবলিত হচ্ছে মালবাহী পিক আপ ভ্যান, ট্রাক, কর্ভাড ভ্যান, সিএনজি, রিক্সা, অটোরিক্সাসহ ছোট বড় সব ধরনের যানবাহন। এতে করে ক্রেতারা জিনিস কিনে বা বিক্রেতারা সরবরাহ করতে গিয়ে ভাঙ্গা আর গতের্র কারনে মালামাল পরিবহন করতে মারাত্মক ঝুঁকির সম্মুখিন হচ্ছেন প্রতিনিয়ত এ এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ। এ হাট থেকে প্রতি বছর সরকারের বিপুল পরিমাণ টাকা রাজস্ব আয় হলেও এ রাস্তাটি মেরামতে কর্তৃপক্ষের নেই কোন উদ্যোগ। ফলে দীর্ঘ দিন থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই এলাকার হাজার হাজার জনসাধারণকে। ভবানীপুর জিএস উচ্চ বিদ্যালয়, ভবানীপুর পিএস ল্যাবরেটরি কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুল ও ্ইক্বরা মহিলা মাদ্রাসা ও এতিমখানা এন্ড নূরানী স্কুলের শত শত কমলমতি শিক্ষার্থীদের আসা যাওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে এ রাস্তাটি ব্যবহার করতে হয়। এলাকা বাসীর দীর্ঘ দিনের দাবী এ ভাঙ্গা স্থানটি সংস্কার হলে এলাকাবাসীর এক নতুন দিগন্তের উন্মোচন ঘটবে। ছাত্র ছাত্রী সহ এলাকার সকল সাধারণ জনগন পাবে যোগাযোগের সুফল।

এ ব্যাপারে ভবানীপুর জি এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাবুবুর রহমান বলেন, ভবানীপুর হাটে প্রবেশের রাস্তাটি দীর্ঘদিন ধরে জরাজির্ণ অবস্থায় আছে। এ রাস্তার উপর দিয়ে কোমলমতী ছাত্র-ছাত্রীর চলাচল খুবই ঝুঁকিপূর্ণ। কিছু দিন পরপর ঘটে একের পর এক দুর্ঘটনা। রাস্তাটি সংস্কার করা অতিব জরুরী।

ভবানীপুর পিএস ল্যাবরেটরি কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুলের অধ্যক্ষ শ্রী অভিজিৎ চৌধুরী জানান, কোমলমতি শিক্ষার্থীদের চলাচলের জন্য রাস্তাটি একমাত্র পথ। হাটের দিন ছাড়াও প্রতিদিনই জনসাধারণকে এ রাস্তা দিয়ে বাজারে আসতে হয়। বাজারে প্রবেশের প্রধান রাস্তাটি ভেঙ্গে জরাজীর্ণ হওয়ায় কৃষকদের উৎপাদিত পণ্য বাজারজাত করা কষ্টকর হয়ে পড়েছে। তিনি দ্রুত রাস্তাটি নির্মাণের জন্য উর্ধ্বোতন মহলের সুদৃষ্টি কামনা করেছেন।

ভবানীপুর বাজার বণিক সমিতির সভাপতি মোঃ আব্দুল গফুর খাঁন বলেন, বাজার বণিক সমিতির পক্ষ থেকে এ ভাঙ্গা রাস্তাটি মেরামতের জন্য আমরা বারবার সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বারসহ অনেকের কাছেই ধর্না দিয়েছি। সকলেই আশ্বস্ত করেন কিন্তু আজও মেরামত না হওয়ায় রাস্তাটি চলাচলের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে।

এবিষয়ে শাহাগোলা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম বাবু বলেন, এ রাস্তাটির ভাঙ্গা রাস্তাটি সংস্কার করার জন্য এলজিডি প্রকৌশলী অধিদপ্তরেকে জানানো হয়েছে আশাকরি কর্তৃপক্ষ দ্রুত সংস্কার পদক্ষেপ গ্রহন করবেন।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন জানান, বিষয়টি আমি অবগত আছি। রাস্তাটি সংস্কার করার জন্য সংশ্লিষ্ট চেয়ারম্যানকে বলা হয়েছে। রাস্তাটি দ্রুত সংস্কার করা হবে। এদিকে বিরাজমান পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে ও বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে এবং সরকারের রাজস্ব আয়ের স্বার্থে দ্রুত রাস্তাটি সংস্কার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার সচেতন মহল।





জনদুর্ভোগ এর আরও খবর

নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা
ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ
পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)