শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৭ আগস্ট ২০১৭
প্রথম পাতা » শিরোনাম » কুরুয়াবাজার রাস্তার জন্য ৪ উপজেলার জনসাধারনের দুর্ভোগ চরমে
প্রথম পাতা » শিরোনাম » কুরুয়াবাজার রাস্তার জন্য ৪ উপজেলার জনসাধারনের দুর্ভোগ চরমে
সোমবার ● ৭ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুরুয়াবাজার রাস্তার জন্য ৪ উপজেলার জনসাধারনের দুর্ভোগ চরমে

---মো. আবুল কাশেম,বিশ্বনাথ প্রতিনিধি :: (২৩ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.১০মি.) বিশ্বনাথ, ওসমানীনগর, বালাগঞ্জ ও জগন্নাথপুর উপজেলাবাসি একটি রাস্তার জন্য যুগ যুগ ধরে দুর্ভোগ পুহাতে হচ্ছে। দীর্ঘদিন ধরে ৪ উপজেলাবাসির দাবি এখন উপেক্ষিত। সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য শাহ আজিজুর রহমান, এম. ইলিয়াস আলী, শফিকুর রহমান চৌধুরীর মাধ্যমে ৪কিলোমিটার ও বর্তমান সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়ার মাধ্যমে প্রায় ৭শত মিটার রাস্তা পাকাকরণ করার পরও এখনও প্রায় ৪শত মিটার বিশ্বনাথ-পুরকায়েস্থবাজার-কুরুয়াবাজার রাস্তার কাজ রয়ে গেছে। যার ফলে ৪ উপজেলাবাসি সংযোগ সড়ক দিয়ে যাতায়াত করতে পারছেনা। এনিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের অন্ত:নেই।
১৯৫৩ সালে বিশ্বনাথ-পুরকায়েস্থবাজার-কুরুয়াবাজার রাস্তাটি মুক্তিযোদ্ধের সর্বাধিনায়ক এম.এ.জি ওসমানীর পিতা মাটি কাটার মাধ্যমে রাস্তার উদ্বোধন করেন। কিন্তু দু:খজনক হলেও সত্য আজ পর্যন্ত ওই রাস্তাটি পরিপূর্ণতা পায়নি। যার কারণে ওই অঞ্চলের মানুষ দিনের পর দিন সীমাহীন কষ্টে চলাফেরা করছেন।
রাস্তার পাশে রয়েছে শ্বাসরাম রহমান আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, সরুয়ালাস্থ দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় ও মহিলা কলেজ, দক্ষিণ বিশ্বনাথ কিন্টার গার্টেন, ভোগশাইল কেরামত আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, শাহপিন উচ্চ বিদ্যালয়, সেনারগাঁও শাহজালাল সরকারী প্রাথমিক বিদ্যালয়, হযরত বেলার (রা.) হাফিজিয়া মাদ্রাসা, ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহওলী খন্দকার (রহ.) মাজার, হযরত শাহপিন (রহ.) মাজার, ছমরউদ্দিন আউলিয়ার মাজার, শাহ দুধ মালিক (রহ.), একাশাহ (রহ.), পশ্চিম শ্বাসরাম জামে মসজিদ, পশ্চিম শ্বাসরাম জামে মসজিদ (মোকাম), সরুয়ালা জামে মসজিদ, ভোগশাইল জামে মসজিদ, সেনারগাও জামে মসজিদ, পূর্ব চান্দশীরকাপন জামে মসজিদ, ভোগশাইল পোষ্ঠ অফিস, ভোগশাইল মন্দিরসহ গুরুত্বপূর্ণ স্থাপনা।
বিশেষ করে বর্ষা মৌসুম আসলে কুরুয়াবাজার ও কাইয়াকাইড় (নতুনবাজার) থেকে আসা শিক্ষার্থীদের সীমাহীন কষ্ঠ হয়। এসব কষ্টের মধ্যেও শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানে এসে ক্লাস করতে হয়। শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বিশ্বনাথ-পুরকায়েস্থবাজার-কুরুয়াবাজার রাস্তাটির অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য সংসদ সদস্যদের কাছে দাবি জানিয়ে আসছেন।
এ ব্যাপারে শাহপিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আফজল মিয়া বলেন, ৪টি থানার সংযোগ সড়কটি অসমাপ্ত থাকায় সারা বছর মানুষের দুর্ভোগ পোহাতে হয়। দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তাহমিনা বেগম বলেন, এত পুরনো একটি রাস্তা আজ পর্যন্ত সমাপ্ত না হওয়ায় আমাদের খুব দু:খ লাগে। এলাকার শিক্ষার্থীদের কথা চিন্তা করে রাস্তাটি দ্রুত সমাপ্ত করার জন্য তিনি সরকারের প্রতি জোরদাবী জানান।
দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় ও মহিলা কলেজের ছাত্রী হাফিজা বেগম বলেন, পুরো রাস্তাটি পাকা না হওয়ায় দুরের শিক্ষার্থীরা ওই কলেজে পড়ালেখা থেকে বঞ্চিত রয়েছেন।
শাহওলী খন্দকার সমাজ কল্যাণ সংস্থা ও পাঠাগারের সভাপতি মো. কছির আলী বলেন, অল্প জায়গার জন্য ৪টি উপজেলাবাসি মারাত্বকভাবে কষ্ঠ করছেন। তিনি ওই এলাকার শিক্ষার্থীর কথা চিন্তা করে রাস্তাটি পাকা করার জন্য সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া ও সরকারের প্রতি জোরদাবি জানান এবং ৭ মিটার রাস্তা পাকা করার জন্য এলাকাবাসি ও প্রবাসীদের পক্ষ থেকে সংসদ সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান।
বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছয়ফুল হক বলেন, বিশ্বনাথ-পুরকায়েস্থবাজার-কুরুয়াবাজার রাস্তাটি উপজেলার প্রাচীণ রাস্তা। যে রাস্তা সমাপ্ত হলে ৪টি উপজেলাবাসি উপকৃত হবে সেই রাস্তাটি দ্রুত শেষ করার জন্য সংসদ সদস্যের সুদৃষ্টি কামনা করেন।
বিশ্বনাথ উপজেলা প্রকৌশলী খোন্দকার গোলাম শওকত সাংবাদিকদের বলেন, ৪০০ মিটারের জন্য রাস্তা অসমাপ্ত থাকবেনা। একটি পুরনো রাস্তা হিসেবে আমাদের বিবেচনায় আছে।
তিনি বলেন, আইআরআইপি প্রকল্প অনুমোদন হয়েছে যদি আমাদের বলা হয় তাহলে ওই রাস্তাটি ওই প্রকল্পের মাধ্যমে সম্পন্ন করা হবে।





শিরোনাম এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

আর্কাইভ