বৃহস্পতিবার ● ১০ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » বরিশাল বিভাগের ৩৮ রুটে বাস ধর্মঘট চলছে : চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা
বরিশাল বিভাগের ৩৮ রুটে বাস ধর্মঘট চলছে : চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা
ঝালকাঠি প্রতিনিধি :: (২৬ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৪৩মি.) মিনিবাস মালিক সমিতির নেতার ওপর হামলার প্রতিবাদে বরিশাল বিভাগের ৬ জেলার ৩৮ রুটে বাস ধর্মঘট চলছে। তারই ধরারাবাহিকতায় ঝলকাঠিতে চলা ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। ১০ আগষ্ট বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু হয়েছে। জেলা বাসটার্মিনালে সাধারণ যাত্রী ও বরিশালগামী শিক্ষার্থিরা চরম ভোগান্তিতে পড়ে। বেশি ভাড়াগুনে বিকল্পযান মোটরসাইকেল ও ব্যাটারিচালিত গাড়িতে যাতায়াত করতে হচ্ছে অনেককে। গত আগস্ট বরিশাল-পটুয়াখালি মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপনের ওপর হামলার প্রতিবাদ এবং আঞ্চলিক মহাসড়ক থেকে থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবীতে ৬ জেলায় এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। শিপনের ওপর হামললার ঘটনায় থানায় মামলা গ্রহণ এবং থ্রি-হুইলার বন্ধ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে মিনিবাস মালিক-শ্রমিকরা জানায়। তবে এ ধর্মঘটে ৬ জেলা থেকে ঢাকাসহ দূরপাল্লার রুটে যানচলাচল অব্যহত রয়েছে।





নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২