বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » ভাঙ্গুড়ায় বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধন
ভাঙ্গুড়ায় বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধন

ভাঙ্গুড়া(পাবনা)পাবনা প্রতিনিধি:: পাবনার ভাঙ্গুড়া উপজেলার রুহুল বিলে বিশ লাখ টাকার মাছ মরে গেছে ৷ এগুলোর বেশির ভাগ রুই কাতল-মৃগেল,শোল-গজার,টেংরা,পুঁটি,মেনি বা ভেদা,বাইম প্রভৃতি দেশীয় প্রজাতির মাছ ৷ বৃহস্পতিবার সকালে বিলে অসংখ্য মরা মাছ ভাসতে দেখা যায়৷ বিলের কোথাও কোথাও মাছের সাখে কিছু মৃত বক পাখিও ভাসছে ৷ উপজেলা মত্স্য অফিসার মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,গত মঙ্গলবার বৃহত্তর রুহুলবিলে এলাকার প্রায় ৫০ হাজার লোক একযোগে মাছ ধরতে নামায় পানি নোংরা হয়ে গেছে ফলে অক্সিজেনের অভাবে মাছ মারা যাচ্ছে ৷ এদিকে মৃত মাছ খেয়ে বক পাখির মৃত্যুর ঘটনায় অভিজ্ঞমহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে ৷ অনেকেরই ধারণা বিলে বিষ প্রয়োগের ফলে এই দূর্ঘটনা ঘটেছে ৷ রুহুলবিল মত্স্যজীবী সমিতির সাধারন সম্পাদক গোলাম হাফিজ জানান বর্তমান বিলে পানির আয়তন ৮০ একর এবং পানির গড় উচ্চতা ৪ফুট ৷ তাই মাছ মরার সঠিক কারণ তাদের কাছেও বোধগম্য নয়৷ জানাগেছে স্থানীয় মত্স্যজীবী সমিতি ও রুহুল বিল অভয়াশ্রম মত্স্যজীবী সমিতির মধ্যে বিলে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছে ৷ এ কারণে যে কেউ এই ঘৃণ্য কাজটি করতে পারে বলে অনেকেই সন্দেহ করছেন৷ এছাড়া অভয়াশ্রমের নামে গত বছর মা মাছ রক্ষা না করে প্রভাবশালীরা ভক্ষণ করায় অনেকেই ক্ষুব্দ বলে এলাকাবাসী জানিয়েছেন৷ মত্স্য অফিসার অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন৷ উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামছুল আলম বলেন,ঘটনা যাই ঘটুক বড়ই দুঃখজনক ৷ বিষ প্রয়োগের প্রমাণ পাওযা গেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে৷ সেই সঙ্গে মাছের অভয়াশ্রম রক্ষার সর্বাত্নক চেষ্টা চালানো হবে বলে জানান ।





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা