শিরোনাম:
●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » পাবনা » পাবনায় আয়োডিনযুক্ত লবণ ব্যবহারের উপর কর্মশালা অনুষ্ঠিত
প্রথম পাতা » পাবনা » পাবনায় আয়োডিনযুক্ত লবণ ব্যবহারের উপর কর্মশালা অনুষ্ঠিত
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাবনায় আয়োডিনযুক্ত লবণ ব্যবহারের উপর কর্মশালা অনুষ্ঠিত

---

 এস এম আলম, পাবনা প্রতিনিধি:: বাংলাদেশ কুঠির শিল্প সংস্থার(বিসিক) উদ্যোগে আজ পাবনাতে ” সর্বত্র আয়োডিনযুক্ত লবণ ব্যবহার নিশ্চিতকরণ” শীর্ষক এক সেমিনার পিসিসি মিলনায়তনে অনুষ্ঠিত হয়৷ জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীনের সভাপতিত্বে সেমিনারের উদ্বোধন করেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বিসিক পরিচালক নূরুল ইসলাম৷ অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আয়োডাইজড প্রকল্পের পরিচালক আবু জামিল, ইউনিসেফের কান্ট্রি ডিরেক্টর প্রকৌশলী আশেক রহমান, পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রিয়াজুল হক৷ এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ড. এস এম মোস্তাফিজুর রহমান,বিসিক সম্প্রসারন কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা কেরামত আলী, পিডি পাবনা বিসিক এন কে সাহা, পাবনা প্রেস ক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবি, সাংবাদিক আব্দুল মতীন খান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ উল হক রানা, মাছ রাঙার ব্যুরো প্রতিনিধি উত্‍পল মির্জা,অনলাইন পত্রিকা নতুন চোখের প্রকাশক ও সম্পাদক এস এম আলম, সাংবাদিক সৈকত আফরোজ, সাংবাদিক মোস্তাফিজুর রহমান প্রমুখ৷ কর্মশালায় পাবনা , নাটোর ও সিরাজগঞ্জ জেলার শিক্ষা কর্মকর্তা, বিসিক কর্মকর্তা, লবণ উত্‍পাদন প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক প্রমুখ দেড় শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন৷ প্রধান অতিথি নুরুল ইসলাম বলেন “পূর্বের তুলনায় মানুষের মধ্যে আয়োডিন সম্পর্কে সচেতনতা বাড়লেও এখন পর্যনত্ম আয়োডিনের ক্ষেত্রে কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হইনি”৷ তিনি দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে আয়োডিনযুক্ত লবণ প্রসারে ব্যাপক সচেতনতা সৃষ্টির জন্য সমাজের শিক্ষিত ব্যক্তিবর্গ, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন৷ কর্মশালায় আয়োডিন বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. এম. বোরহান উদ্দিন, ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ৷ তিনি তাঁর উপস্থাপিত প্রবন্ধে বলেন, আয়োডিনের অভাবে বুদ্ধিহীনতা, বিকলাঙ্গতাসহ মানবদেহে ১০৪টি সমস্যা তৈরি হতে পারে৷ তিনি দৈহিক গঠন ও মেধা বিকাশে মানবদেহে আয়োডিনের প্রয়োজনীয়তা তুলে ধরেন৷ মূল প্রবন্ধের উপর বক্তব্য রাখেন সিআইডিডি প্রকল্প পরিচালক মো: আবু জামিল এবং এম আই বাংলাদেশ এর ন্যাশনাল প্রোগ্রাম অফিসার ইঞ্জিনিয়ার আশেক মাহফুজ৷ কর্মশালাটি পরিচালনায় সহায়তা করেন ক্যাপাসিটি বিল্ডিং সার্ভিস গ্রুপ (সিবিএসজি)৷ 





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)