শিরোনাম:
●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা ●   ঝালকাঠিতে স্বর্ণালংকারের জন্য বন্ধুর মাকে হত্যা : যুবক আটক ●   খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই ●   মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ●   কাউখালীতে ইউফিডিএফের আস্তানা গুরিয়ে দিয়েছে সেনাবাহিনী ●   ঝালকাঠিতে জেলেদের মাঝে ৬০ টি বাছুর বিতরণ ●   ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক ●   মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২ ●   ২০১৮ ও ২০২৪ সালের মত ছকে বাঁধা নির্বাচন হলে গণতন্ত্র আর রক্ষা করা যাবেনা : জুঁই চাকমা ●   কাপ্তাই বিএসপিআই জব ফেয়ারে অংশ নিল ২০টি খ্যাতনামা প্রতিষ্ঠান ●   আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা ●   আমি নির্বাচিত হলে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ঘুষমুক্ত চাকুরি দেওয়ার উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   পার্বত্য শীর্ষ বৌদ্ধ ভিক্ষুদের চরণস্পর্শে ধন্য ওয়াগ্গা-সাপছড়ি বৌদ্ধ বিহার ●   এবার যাতে কেউ ভোটারদের মাথা বিক্রি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে ভোটাদের প্রতি অনুরোধ জানান জুঁই চাকমা ●   খ্রীষ্টিয়ান হাসপাতালে বর্ণিল পিঠা উৎসব ও ‘পোট্রেট’-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
রাঙামাটি, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৩ আগস্ট ২০১৭
প্রথম পাতা » গুনীজন » সাজেকে আটকা পড়েছেন ২ শতাধিক পর্যটক
প্রথম পাতা » গুনীজন » সাজেকে আটকা পড়েছেন ২ শতাধিক পর্যটক
রবিবার ● ১৩ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাজেকে আটকা পড়েছেন ২ শতাধিক পর্যটক

---খাগড়াছড়ি প্রতিনিধি :: (২৯ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০২মি.) বন্যার পানি ও পাহাড়ি ঢলে সড়ক তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ির সঙ্গে পর্যটন এলাকা সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে সাজেকে আটকা পড়েছেন ২ শতাধিক পর্যটক।

গত তিনদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট ও কাচালং এলাকায় বন্যার পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সড়ক যোগাযোগ বন্ধ থাকায় সাজেকে খাবার পানি ও খাদ্য সঙ্কট দেখা দিয়েছে। তিনদিন ধরে জেলা শহর থেকে সাজেকে কোনো খাদ্য পৌঁছাতে না পারায় পর্যটকরা থাকার জায়গা পেলেও পর্যাপ্ত পানি ও খাবার পাচ্ছেন না। তবে পুলিশ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের সব রকম সহায়তা করা হচ্ছে। বৃষ্টির পানি দিয়ে খাবার পানির সঙ্কট মোকাবিলা করা হচ্ছে।

বাঘাইহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নাজিম উদ্দিন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, বাঘাইহাট এলাকা এবং সীমানাছড়া ব্রিজ এলাকা তলিয়ে যাওয়ায় সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

সাজেক ইউনিয়নের চেয়ারম্যান নেলশন চাকমা নয়ন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, কাচালংসহ বাঘাইহাট এলাকার প্রায় ১৫০ পরিবার পানিবন্দি রয়েছে। এ ছাড়া সাজেকে আটকে রয়েছে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্নস্থান থেকে আসা দুই শতাধিক পর্যটক।

সাজেকের স্থানীয় হেডম্যান এল থাঙা লুসাই সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, যোগাযোগ সমস্যার কারণে পর্যটকদের খাবার ও পানি সঙ্কট প্রকট আকার ধারণ করেছে। বৃষ্টির পানি থাকায় তা কিছুটা সামাল দেওয়া যাচ্ছে। তবে যোগাযোগ ব্যবস্থা কয়েক দিনের মধ্যে স্বাভাবিক না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

সাজেক থানার আফিসার ইনচার্জ (ওসি) নুরুল আনোয়ার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, পর্যটকদের প্রয়োজনীয় পানি এবং খাবারসহ অন্যান্য চাহিদা মেটাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, পর্যটকদের সমস্যা বিবেচনায় রেখে সার্বিক সহযোগিতার চেষ্টা করা হচ্ছে।





গুনীজন এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আয়োজনে রাঙামাটিতে বেগম খালেদা জিয়া’র শোক সভা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আয়োজনে রাঙামাটিতে বেগম খালেদা জিয়া’র শোক সভা
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির শোক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির শোক
নবীগঞ্জে বীর মুক্তিযুদ্ধা সমরেন্দ্র দাশের পরলোক গমন নবীগঞ্জে বীর মুক্তিযুদ্ধা সমরেন্দ্র দাশের পরলোক গমন
বদরুদ্দীন উমর এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক বদরুদ্দীন উমর এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ভানু বড়ুয়ার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের শোক ভানু বড়ুয়ার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের শোক
ডাঃ আমিনুর ও ডাঃ আলতাফুরকে লন্ডনে সংবধনা ডাঃ আমিনুর ও ডাঃ আলতাফুরকে লন্ডনে সংবধনা
সন্ত্রাসীদের দমনে বিলাইছড়িতে সেনা অভিযান সন্ত্রাসীদের দমনে বিলাইছড়িতে সেনা অভিযান
মানুষের  অধিকার আর মুক্তির গণবিপ্লবের মাঝেই এই গুণী শিল্পী বেঁচে থাকবেন : সাইফুল হক মানুষের অধিকার আর মুক্তির গণবিপ্লবের মাঝেই এই গুণী শিল্পী বেঁচে থাকবেন : সাইফুল হক
গণসংগীত শিল্পী  এপোলো জামালী আর নেই : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক গণসংগীত শিল্পী এপোলো জামালী আর নেই : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
সাংবাদিক মকছুদ আহমেদের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক সাংবাদিক মকছুদ আহমেদের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)